যদি বল মন থেকেই ভালোবাসার শুরু হয়,
তবে মানব নিশ্চয়।
মন থেকে মুখে, মুখ থেকে ধীরে ধীরে ভাষায়
হৃদয়ের গভীর আবেগে সতত অনুভব করে যায়-
যত চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ, হাসি কান্না যুগপৎ।
যদি বল ভালোবাসার শেষ মনেতে অবশ্যই,
মানব না নিশ্চয়।
উদ্দাম, আবেগী, স্বাপি্নক হৃৎকথন শেষে,
সে আশ্রয় খোঁজে ঠোঁটে, বুকে, উরুতে বা ঔরশে-
তাই তার শেষ দয়িতার সাথে নিবিঢ় উষ্ণ সঙ্গমে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




