তোমার ললাটে পরাব না চাদেঁর নীল টিপ,
অধর ভেজাব না চুম্বনে।
করপুটে ফোটাব না রক্তকমল, বিশ্বাস করো-
জড়াব না প্রেম-আলিঙ্গনে।
এখন তো কালনাগিনীর হিসহিস চারিদিকে,
নিশ্বাসে বিষাক্ত হাওয়া।
কুমারীর গর্ভে যীশু, জরায়ু ছিন্ন করে-
এই ধরণীর মুখ চাওয়া।
এখন কেবল . . . . .
জুয়ারি শরীরে খেলা করে রক্তের অসভ্যতা, লোলুপ বাসনা-
ফেরারী দু'চোখে আমার, তবুও ডানা ঝাপটায় কাকজ্যোৎস্না।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৬ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




