ওতো আশা নয়, নিরাশার বালুচর।
ওতো স্বপ্ন নয়, শূন্য এক বিবর।
ওতো সুখী নয়, সুখহীন নিশাচর।
ওতো সমব্যাথী নয়, বড় স্বার্থপর।
ওতো সুন্দর নয়, উপমার সুন্দরী।
ওতো সাগর নয়, ভেসে উঠা তরী।
ওতো পাহাড় নয়, পাহাড়েরি চূড়া।
ওতো সবুজ নয়, চির-অবুঝ ধরা।
ওতো ঝর্ণা নয়, ঝর্ণার গতিধারা।
ওতো শান্ত নয়, অশান্ত দিশেহারা।
ওতো নীরব নয়, নীরবতার গান।
ওতো সুর নয়, একতারার-ই তান।
ওতো ফুল নয়, ফুলেল সৌরভ।
ওতো বেদনা নয়, বেদনার গৌরব।
ওতো মেঘ নয়, মেঘহীন আকাশ।
ওতো চঞ্চল নয়, সুকোমল বাতাস।
ওতো অশ্রু নয়, যেন এক বাষ্পক্থপ।
ওতো রিক্ত নয়, পূর্ণ মায়া-রূপ।
ওতো বনানী নয়, উদ্দাম বনপথ।
ওতো ব্যর্থ নয়, পূর্ণ মনোরথ।
ওতো ত্রস্ত নয়, শঙ্কাহীন দিগন্ত।
ওতো শুরু নয়, চিরকালীন অন্ত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




