যদি রক্ত ঝরাও বুকের গভীরে
রাঙা হবে উষর মরু প্রান্তর।
যদি স্বপ্ন ঝরাও চাতক দু'চোখে
উষ্ণতায় নিবিঢ় হবে দুটি অন্তর।
যদি দেহ সাজাও নতুন বল্কলে
সুরভিত হবে রাত্রির অনুষঙ্গ।
যদি নিষিদ্ধ কর অবৈধ প্রণয়
জাগিবে না শরীরে প্রেমতরঙ্গ।
যদি অনুভবে দাও মায়াবী ছোঁয়া
একাকী জেগে রব পূর্ণিমা-রাতে।
যদি বল আমারই থাকবে চিরকাল
সব কবিতা ভুলে হাত রাখবো হাতে।
( তোমার চেয়ে সুন্দর কোন কবিতা কি,
কোথাও ছিলো কোনকালে?
কত কবি মরে গেলো চুপিচুপি-
একা একা, শুধু প্রেমের আকালে। )
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৬ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




