somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=green]wc

২১ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[সাইজ=3]



"সবাই স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারে না, স্বপ্ন দেখাও এক ধরনের জীবন হতে পারে।"
. . . . . . . . ................................ জাফর ইকবাল

একদিন এই তিমিরের হবে অবসান। নিখিলের গ্রন্থি উন্মোচন করে ভোরের হিরন্ময় আলোর পরশ ছড়িয়ে পড়বে প্রতিটি অলিতে গলিতে, ঠিক পৌঁছে যাবে বস্তির ঘুপচি ঘর অবধি। ছোট্ট খুকীর বর্ণমালার বইয়ের লাল অক্ষরগুলোর সাথে মিষ্টি খুনসুটি শেষে বয়েসি বটের পাতাগুলোকে চুমু খেয়ে যাবে আর তারা ঝিলমিল করে উঠবে নতুন প্রাণোন্মাদনায়। পাড়ার নেড়ি কুকুরটাও মুখ থেকে বাচ্চাটাকে ফেলে দিয়ে ক্ষণিক সময়ের জন্য চমকিত হয়ে উঠবে, দেখবে সুন্দর সকাল। রাস্তার মোড়ে টং-এর দোকানে চায়ের কাপে ঝড় তোলা মানুষগুলির কারো মুখে এক চিলতে দুঃখও থাকবে না, সবাই দারুন প্রাণোচ্ছল। ও বাড়ির শান্তা শঙ্কাহীন হেঁটে যাবে স্কুলে- কেউ তাকে দেখে শিস্ দেবে না- একটিও বাজে মন্তব্য ছুড়বে না। কোন মা আর উৎকন্ঠায় অপেক্ষা করবে না মেয়ের নিরাপদে বাড়ি ফেরার। আজ সবাই নিরাপদ। কোন স্বামী আর যৌতুকের জন্য নির্যাতন করবে না স্ত্রীকে, কোন পুরুষ আর দৈহিক ক্ষুনি্নবৃত্তি করবে না কোন নারীকে ধর্ষণ করে। এসিডের বদলে মানুষ হাতে তুলে নেবে ভালোবাসার পারিজাত, অস্ত্রের বদলে লাঙ্গল- হৃদয় বাগানে সোনা ফলাবে তারা। কোন প্রেমিক হৃদয় আর প্রতারণা করে লুন্ঠন করবে না প্রেমিকার সম্ভ্রম। সবার হৃদয় হবে এক একটি প্রস্ফুটিত গোলাপ। সবাই ভালোবাসার পরিচর্যা করবে। সবুজ ভালোবাসায় ভরে যাবে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইল। আমাদের আর কোন কষ্ট থাকেবে না কারণ আমরা জেনে গেছি কিভাবে আমাদের ভিতরকার মানুষটিকে জাগ্রত করতে হয়।

জানি, এই রাত্রির ভোর হবে নিশ্চিত,
হবে যুগ-যুগান্তের অপেক্ষার অবসান।
রক্ত আর ঘামে হবে নব ইতিহাস রচিত,
মুছে যাবে পুরাতন অবয়ব, ব্যবধান।

[/সাইজ]
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:২০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×