ক্লান্তিহীন একাকী হেঁটে চলি জরতী সভ্যতার তেজপুঞ্জে।
সেখানে বোমা আর বারুদের গন্ধ,
সেখানে স্বেদাক্ত দীর্ঘশ্বাসের বয়ান,
নিদারুন পরিহাসে বুড়ো ভাম শান্তি খোঁজে স্বস্ত্যয়নে।
অন্ধ মোহপাশ ছিন্ন করে তবুও বেড়ে ওঠে ব্রততি ভাবনারা।
মৃত ভ্রূণ চিৎকার করে চলে অজানা আক্রোশে-
প্রতিশোধ স্পৃহা দুর্বার, অবিচল, স্বেচ্ছাচারী,
এবার নিশ্চিত সময় হয়েছে কফিনে শেষ পেরেক ঠোকার। [/সাইজ]
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



