একদিন মরে যেতে চেয়েছিলাম।
হ্যাঁ হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাষ্ঠে
ঝুলতে চেয়েছিলাম আমরণ-
যেমন ঝুলেছিলো এক বুক কষ্ট নিয়ে
তের বছরের অবুঝ কিশোরী স্বপ্না।
প্রশ্ন করো না কোনও। কারণ-
মৃতু্যই আমার একমাত্র পাওনা।
তোমরা শুধু আমূল দগ্ধ করো ঘৃণার অনলে,
পাথর ছুঁড়ে ছুঁড়ে রক্তাক্ত করো আমাকে-
তবুও আমি দৃপ্ত পায়ে হেঁটে যাবো ফাঁসির মঞ্চে,
নির্ভয়ে আলিঙ্গনে জড়াবো নীল মৃতু্যকে।
না- একটুও করুণা নয়, শুধু ধিক্কার আর ঘৃনা,
মৃতু্যর নিস্তরঙ্গ জলে ভুলতে চাই
আমি পুরুষ- আমার আজন্মের অনুশোচনা।
*** একবার পত্রিকায় পড়েছিলাম- এক যুবককে তার ইচ্ছার বিরুদ্ধে যৌতুক নিয়ে বিয়ে করাতে চেয়েছিল তাঁর বাবা। সেই অপমান তিনি সহ্য করতে পারেননি। প্রতিবাদ করেছেন নিজের মূল্যবান জীবন আত্মাহুতি দিয়ে। সেই যুবকটা ঠিক করেছে কি করেনি সে প্রসঙ্গে আমি যাবো না। আমার কাছে সেই যুবক একটা আদর্শের প্রতীক, একটা আলোকবর্তিকা। আজকের এই লেখাটা সেই নাম না জানা যুবককেই উৎসর্গ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

