somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মর্ণিং শোজ দ্যা ডে . . . .

২৫ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকালের রোদ্দুর দেখেই নাকি বলে দেয়া যায় দিনটা কেমন হবে। তবে এ বেলা আর সাহস নিয়ে বলতে পারছি না ব্লগের ভবিষ্যত কি হবে। এখনকার বেশিরভাগ পোস্টই পত্রিকার খবরগুলোর পুন:প্রকাশ। তবে আশা করছি নির্বাচন শেষ হওয়ার পরে আবার ফিরে পাবো পুরনো ব্লগ। আসুন এবার দেখি সকাল দেখে কেমন দিন হবে একটু অনুমান করে . . .

1. রবি বাবু কখনো আমাদের মতো নামীদামী স্কুলে যাননি। তিনি বটতলার ছাত্র। টোলের মাস্টারমশায়ের কাছে তার হাতেখড়ি। তো একবার মাস্টারমশায় সব ছাত্রদের উদ্দেশ্যে বললেন, আমি দুই লাইন কবিতা লিখে দিচ্ছি- পরের দু'লাইন তোমরা কাল বাড়ি থেকে লিখে আনবে। মাস্টারমশায় লিখলেন-

মীনগন হীন হয়ে ছিলো সরোবরে,
এখন তাহারা সুখে জলক্রীড়া করে।

পরদিন রবি এসে মাস্টারমশায়কে তাঁর দু'লাইন জমা দিলেন-

রবি করে জ্বালাতন আছিল সবাই
বরষা ভরসা দিলো আর ভয় নাই।

** এই কাহিনিটা আমার মায়ের মুখ থেকে শোনা। তাই সত্য মিথ্যা যাচাইয়ের কোন প্রয়োজন বোধ করিনি কখনো। অতএব আপনারাও . . . . .

2. জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। একবার ক্লাশে এক শিক্ষক একটি কাগজ দেখিয়ে শিক্ষাত্রর্ীদের বললেন- বলো তো তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছো?

একজন বাদে সবাই উত্তর দিলো- আপনার হাতে একটা সাদা কাগজ দেখতে পাচ্ছি যার মাঝখানে একটা বড় কালো বিন্দু।

শুধু একটা ছেলে বললো- আপনার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছি যার মাঝখানে একটা কালো বিন্দু আর তার চারপাশে অনেকটা সাদা অংশ।

সেই ছেলেটি হলেন কফি আনান, যিনি সেই ছোটবেলাতেই বিন্দুর মাঝে সিন্ধুর সন্ধান পেয়েছিলেন।

** এই গল্পটি কেন বললাম? এর সাথে ব্লগের বর্তমান কোন ঘটনার সম্পর্ক থাকলেও থাকতে পারে। রহস্য উদঘাটনের দায় উৎসাহী পাঠকদের।

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৫২
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×