somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভা কুসুম

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
মডেল স্কুলের পাশে লম্বা চালাঘরটা। দুটো ঘর। একটা ধোপাখানা। অন্যটা নারানকাকুর হোমাপ্যাথী। মালিক রত্তন মোল্লা। লম্বা দোহারা চেহারা। রুটির দোকান ছিল। বন্ধ করে দিয়েছেন। পান খেতে খেতে বলেন- তোমাগো দাদী হলেন গে মোগোলগো মাইয়া। তার একটা উজ্জত আছে না!
একটা খটো মটো টেবিল , একটা নড়বড়ে টেবিল আর পাতা ছেড়া মেটিরিয়া মেডিকা... এই নিয়ে নারান কাকুর হোমাপ্যাথী। রোগী পত্তর নাই। চলে না।
একদিন আরেকটা টেবিল পড়ল অই ঘরে। নারান কাকু বললেন, ভাড়া দিতে অসুবিদা। সাবলেট আর কি। সাবেলেটে ওটা একটা রাজনীতির অফিস। ইউপিপি। ইউনাইটেড পিপলস পার্টি। বেড়ার গায়ে কাজী জাফরের ছবি। আর নয়াযুগ পত্রিকা।রাজনীতির লোকটি মুনসুর মোল্লা। কালো। মুখ গম্ভীর। হাফ শার্ট। মাথায় লেনিন টুপি। পায়ে সাদা কেডস। একদিন বিকেলে আমাদের ঝালমুড়ি খাওয়ালেন। বললেন, কাল ভোর ভোর আসপি।
ভোরেই এসেছিলাম। কিন্তু দেরী হয়ে গেল-খোল খুঁজতে খুঁজতে। খোল পাইতো করতাল পাই না। ততক্ষণে ইউপিপির অফিসের সামনে মুনসুর মোল্লা দ্রুত পায়চারী করছেন। হাতের মুঠো একবার খুলছেন আর বন্ধ করছেন। মাথা ঝাকাতে ঝাকাতে বিরক্তির সুরে বললেন-দেরী করলা ক্যান কমরেড। বিপ্লবের টেরেন কি তোমাগো জন্যি বইসা থাকপি?
ট্রেন বসে থেমেছিল কিনা জানি না। কিন্তু সেদিন আমাদের পাছায় বেতের দাগ বসে গিয়েছিল। প্রভাতফেরীতে আমরা কজন তারস্বরে গাইছি.. মুক্তির মন্দির সোপান তলে... কত প্রাণ হল বলিদান। মুছে যাবে অশ্রুজলে...। কানা কেষ্টোর মতো কি আর গাইতে পারি। আমাদের প্রভাত ফেরীটা লঞ্চঘাটে মোড় নিতেই পল্টা বলল, অই তর ছোটো মামা আইছে। হাতে ঝোলা গুড়। পেছন থেকে লাল ঝান্ডা নিয়ে একটা মিছিল বেরিয়ে গেলো।
আমি কি তখন ঝোলা গুড়ে আছি। মুনসুর মোল্লা বললেন, জোরে জোরে গাও। বিপ্লব আইতাছে। গানের জোরে মুনি সিংয়ের শোদনবাদীগো চাপা দ্যাও। হালাগো জইন্য বিপ্লবের দেরী হইতাছে।
বাড়ী ফিরে দেখি বাবা রেগে মেগে আছেন। পাশে ছোটোমামা। বাবা ঝপাঝপ বেতের বাড়ি মারতে থাকলেন। বললেন- হারামজাদা, তুই রাজাকারদের মিছিলে গিছিলি। রাজাকারের লগে মিছিল করছিস! বললাম- বিপ্লবের মিছিল...। বাবা আরও রেগে গেলেন। বললেন, তর বিপ্লবের পোঙা মারি।
বিজিতেন ডাক্তারের তিন টাকার দাওয়াই আমার পাছার দাগ মুছতে পারনি। আমার বিয়ের বাসররাতে মহা সমস্যা হয়ে গিয়েছিল। বারবার লুকোনোর চেষ্টা করলেও ঠিকই বউয়ের কাছে ধরা পড়ে গেলাম। নতুন বউমুখ ফাটিয়ে বুক ফাটিয়ে বলে বসল- এইডা কি? সে রাতে আমার কোনো ব্যাখ্যাই কাজে দিল না। বিড়ালও মারা হল না। অনেকগুলো রাত কালরাত্রি হয়ে গেল।
বাবা বেত মারতে মারতে হাপিয়ে উঠলেন। নারিকেল গাছের গোড়ায় উবু হয়ে বসে ফোপাতে লাগলেন। ছোটো মামা আমার ছিড়ে যাওয়া প্যান্ট পাল্টে দিতে দিতে বলল- ও হল খুনী। মালেঙ্গার খুনী মুনসুর। একাত্তরে যারা পলাইছিল মালেঙ্গার বিলে তাদের নিজির হাত ব্রাশ ফায়ার করে মারিছে। মালেঙ্গা গ্রামের কোনো হিন্দু ফ্যামিলি এর হাত থিকা রেহাই পা্য় নাই। আওয়ামী লীগের কোনো মুসলমানরেও বাচায়া রাখে নাই। ঘরবাড়ি লুট করছে। জ্বালায়া পুড়ায়ে দিছে। এতদিন পলায়া ছিল।
কি আর করা। স্কুলে পড়তে পড়তে শুনি কমডে কাজী জাফর আহমদ জিয়াউর রহমানের সরকারে শিক্ষা মন্ত্রী হিসাবে যোগ দিয়েছেন। আর মুনসুর মোল্লাও নারানকাকুকে দোকান থেকে বের করে দিয়েছেন। কাকুর সংগতি নেই। এরপর বটতলায় মেটিরিয়া মেডিকা নিয়ে বসলেন। কাজী জাফর তখন জিয়ার দলে যোগ না দিলেও মুনসুর মোল্লা কিন্তু ইউপিপিতে ফিরে এলেন না। তার ট্রেন কিন্তু বসে রইল না। ট্রেনের নাম হয়ে গেল জাতীয়তাবাদী। তখন তিনি আর খুনী মুনসুর না, বিপ্লবী মুনসুর না, কালা মুনসুর। এরপর জিয়া মারা গেলে এরশাদের সংগে। তিনি এখন বিএনপির একটা জেলা কমিটির সাধারণ সম্পাদক।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×