বৃষ্টির গল্প
২৩ শে মার্চ, ২০০৭ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন আকাশ মেঘলা ছিলো না। বৃষ্টি হবার কথা না। আমরা রিকশায় যাচ্ছিলাম। তুমি আর আমি। মনে আছে তোমার? একটু আগেও গনগনে রোদ ছিল। হঠাত করেই বৃষ্টি নেমেছিল সেদিন।
আমি পরেছিলাম আকাশের রঙের শাড়ি। তোমার প্রিয় রঙ। আমি তো তখন শাড়ি পরতাম না তাই ম্যাচিং ব্লাউজ ছিল না। সেজো ভাবীর কাছ থেকে ব্লাউজ এনে দিয়েছিলে। মনে পড়ে?
রিকশাওয়ালার পর্দা ছিল না। লোকটাকে বকাবকি করছিলে তুমি। রিকশার হুট তুলে কোনরকম বৃষ্টির ঝাপ্টা থেকে বাচাঁর চেষ্টা করছিলাম আমরা। ঠান্ডা বাতাস আমাদের গায়ে কাঁটা দিচ্ছিলো। এক হাত দিয়ে আমাকে জরিয়ে ধরে রেখেছিলে। আমি তোমার কাধে মাথা রেখে চোখ বন্ধ করে ছিলাম। এখন মনে হয় কি সুন্দর ছিল সেই দিনগুলো। সব হারিয়ে যায়। শুধু স্মৃতিগুলো বেচেঁ আছে এখনও আমার হৃদয়ে। তোমারো কি মনে পরে ওই দিনগুলোর কথা?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন