আপন মনে তাকিয়ে তাকিয়ে দেখছিল রুদ্র তার চারপাশের মানুষগুলোর কর্মকাণ্ড। রুদ্র নিজেকে সবসময় সবার থেকে আলাদা করে দূরে সরিয়ে রাখত। কারও সাথেই ওর মনের মিল হত না।
হঠাৎ করে রুদ্রর ক্লাস টিচার ওকে ডেকে বলল -
-এই ছেলে তুমি কি কোন ইভেন্ট এ আছো?
আসলে স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে । প্রধান অতিথি কে ব্যাচ পড়ানোর জন্য একটি ছেলে হিসাবে ম্যাডাম রুদ্রকেই নির্বাচন করেছে ।
রুদ্র ভয়ে ভয়ে বলল-
- না-আ-আ, ম্যাডাম
তাহলে তুমি এইদিকে আসো। তমাকে প্রধান অতিথিকে ব্যাচ পরাতে হবে। ম্যাডাম বলল।
রুদ্র মাথা নিচু করে ম্যাডাম এর দিকে এগিয়ে এল।
ওকে আক যায়গায় দাঁড় করিয়ে ম্যাডাম অন্য দিকে তাকিয়ে বলল-
- এই রোদেলা আইদিকে এসো ।
রুদ্র মুখ ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে দেখল। সাথে সাথে ওর ভিতরে কেমন যেন একটা অনুভুতি তৈরি হল।
মেয়েটি তখন ম্যাডাম এর কাসে চলে আসল । এরপর ম্যাডাম রুদ্রকে দেখিয়ে বলল- শোনও তোমরা একসাথে রিহারসেল করবে ।
এই বলে ম্যাডাম চলে যাওয়ার পর-
তোমার নাম কি?
-রুওওদ্রওও ও
তোমার নাম?
-রোদেলা । বলেই মেয়েটি হেসে উঠল
রুদ্রর বুকের স্পন্দন হঠাৎ করেই বেড়ে গেল। প্রচণ্ড ভাল লাগছিল মেয়েটির ওই হাসিটুকু। রুদ্রর খুব ইচ্ছা করছিল মেয়েটির সাথে আরও কিছু কথা বলতে। কিন্তু কি বলবে ভেবে পাচ্ছিলনা ।
হঠাৎ করে মেয়েটি বলল- আমার ব্যাগটা একটু ধরবে?
রুদ্র কি করবে বুঝে উঠতে পারছিল না।
মেয়েটি জোর করে ওর স্কুল ব্যাগটি রুদ্রর হাতে দিল।
রুদ্র বোকার মত ব্যাগটি ধরে মেয়েটির দিকে নিস্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকল।
কেন জানি ওর খুব ভালো লাগছিল মেয়েটির দিকে তাকিয়ে থাকতে........
ভাললাগার কি কোনও সংজ্ঞা আছে কিনা রুদ্রর জানা নেই। তবে কিছু কিছু ভালো লাগা যাতে কখন শেষ না হয় মানুষ হয়ত সেই রকম ই একটা কিছু প্রতিক্ষা করে। ইস এই সময়টা যদি কখনও শেষ না হতো, ভাবছে রুদ্র।
এর কিছুক্ষণ পরেই ম্যাডাম এসে জানিয়ে গেল কাল সকালে এসে তাদেরকে একসাথে রিহারসেল করতে হবে।
রুদ্রর খুব ইচ্ছা করছে রোদেলার সাথে আরও কিছুক্ষণ থাকতে। কিন্তু সেটা হলো না।
বাসায় ফিরে কোনো কিছুতেই মন বসাতে পারছেনা রুদ্র। চারপাশের সব কিছুই যেন একটা ভালোলাগা, কারও সাথে কথা বলতে ইচ্ছা করছেনা। বিছানায় শুয়ে শুয়ে চোখ দুটি বন্ধ করে শুধু দেখতে পাচ্ছে ভালোলাগা সেই মুখটুকু। হাসিমাখা মুখ, বাতাসে চুলগুলো উড়ছে .........
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


