সকালে ব্লগ খুলে আমি চোখে সরিষা ফুল দেখা শুরু করলাম !! না, সরিষা ফুল বললে কম বলা হবে সরিষা ক্ষেত দেখা শুরু করলাম। আমি লগ-ইন করবো, না অফ যাবো কিছুই বুঝেতে পারলাম না। অবশেষে লগ-ইন করলাম কারন এতো ভালোবাসার টান উপেক্ষা করার ক্ষমতা আল্লাহপাক আমাকে দেয় নাই। আমি মুগ্ধ আপনাদের ভালোবাসার টানে। প্রচন্ড ভালোবাসার টানেই আমি আজ কিছুই লিখতে পারছি না, আমার মুখ-হাত-কিবোর্ড স্তব্ধ হয়ে গেছে। অনেক কষ্টে সামান্য কিছু এলোমেলো কথা লিখলাম। এতো ভালোবাসা আমি কোথায় রাখবো .....আমি কি এর যোগ্য ??
আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেকে আলাদা ব্লগ পোষ্ট করেছেন, কবিতা লিখেছেন (সোবহানআল্লাহ) অনেকে কষ্ট করে মন্তব্য লিখেছেন, শুভ কামনা করেছেন ..... আমার মত অতি তুচ্ছ একজনের জন্মদিনে এতো বিশাল আয়োজন !!! আমিতো বাকি জীবনটা এই সুখের স্মৃতির কথা মনে করেই কাটিয়ে দিতে পারবো। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।
[আমার ব্লগ বরাবরই এলোমেলো কিসিমের আজকের টা আরো এলোমেলো হয়ে গেলো ! এই দোষ আমার না আপনাদের ভালোবাসার !! আমি কৃতজ্ঞ। ----03/07/2006ইং]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




