দুপুর আড়াইটার দিকে মেলায় হাজির হইলাম। জাগৃতি'র স্টলের পাশে শুভ ভাই কে অক্ষত অবস্থায় পাইলাম। সারিয়া আপু বই কেনা নিয়া ব্যস্ত আছিল। এক গাট্টি বই কিনলো, যেটা আমাকেই বহন করতে হইছে। আমি অবশ্য ইচ্ছা কইরাই নিছি, বই মেলায় আসছি একটা আলগা ভাবের দরকার আছে ! পাবলিক মনে করবো কত বই কিনলো রে !!
বাংলা একাডেমির মসজিদের পাশে বসলাম। সাকিব আসছে ... ওরে মেইন গেট থেইকা আগায় নিয়া আসলাম। আইসা দেখি আরো একজন যোগ হইছে, আরিফ ভাই (জেবতিক আরিফ)। আজকাই ওনাতে প্রথম দেখলাম। মজার মানুষ, আমার ভালো লাগছে।
আবু সালেহ আর সাদিকের আসলো দেরীতে। মেলা থেকে সবাই যখন চলে যাবো তখন দেখা হলো পথিক !!!!!!!! এর সাথে। শুভ ভাই কে আমরা বিদায় সম্বর্ধনা দিলাম বিকাল 4:00 টায়। তারপর ডাচ এ গিয়া বসলাম। আবার আড্ডা। যাওয়ার আগে মৃন্ময় আর ওর বন্ধু রিয়াজের সাথে দেখা হলো। স্মৃতি ঃ 09 ফেব্রুয়ারী 2007ইং, শুক্রবার।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


