সুন্দর ফুটফুটে একটা বিড়াল নিলাম। সেই সাথে বিড়াল কি খায়? কি করে? কোথায় থাকে? খামচি দেন নাকি? ইত্যাদি বিষয়ে তালীম নিয়ে আসলাম। সন্ধ্যার দিকে বিড়ালকে একটা পলিথিন ব্যাগে ভরে রিক্সায় করে বাসায় রওনা দিলাম। আকাশ কালো মেষে ভরে গেছে, টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। বাসার সামনে আসতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো। আমরা ভিজে যাচ্ছি। পলিথিনের ভিতর থেকে মেও মেও শব্দ আসছে। উথাল-পাথাল বাতাসে রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারছে না, সে সিট থেকে নেমে শক্ত হাতে ব্রেক চেপে ধরে আছে। আমি আতংকে আছি বাতাস না আবার আমাদের উড়িয়ে নিয়ে যায়। বাচ্চা বিড়ালটা পলিথিনের ভিতর ছটফট করছে। আমি আল্লাহকে ডাকছি বিড়ালসহ আমাদের প্রান রক্ষার জন্য। অনেক কষ্টে রিক্স আমাদের বাসার সামনে থামলো। আমি আতংক ভরা চোখে বিড়ালের দিকে তাকিয়ে আছি, ওর কিছু হয়নি তো ? আমি দৌড়ে বাসায় এসে ব্যাগ থেকে বিড়ালটা বের করলাম। আর ওমনি বাচ্চা বিড়ালটা এক দৌড়ে ঘরের মধ্যে হারিয়ে গেলো।
[গাঢ়] বিঃদ্রঃ [/গাঢ়] ঐ বিড়ালটা আমাদের বাসায় 6/7 দিন ছিল। তারপর আমরা আবার বিড়ালটাকে ব্যাগে ভরে এ.জি.বি কলোনীর নানুর বাসায় দিয়ে আসলাম। এভাবেই আমার বিড়াল পোষার একটা শখ পুরন হলো।
[গাঢ়] উৎসর্গ ঃ- শাহানা আপু [/গাঢ়] যিনি ছিল আমার ব্লগ জীবনের প্রথম মন্তব্যকারী। বলতে গেলে তার মন্তব্য পেয়েই আমি ব্লগিংএ আরো উৎসাহিত হই। ওনার [গাঢ়] জন্মদিনে অগ্রীম শুভেচ্ছা !! [/গাঢ়]
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



