হঠাৎ দেখি আমাদের এক পিয়ন ছোট একটা খাঁচা নিয়ে আসলো। সামনে যেয়ে দেখি ছোট সাইজের দুইটা ময়না পাখি। হোসেন ভাই কিনেছে। উনি নানা রকমের পাগলামী করে এটাও তার মধ্যে একটা। খাচা প্রথমে সেলফ এর উপর ফাইল পত্রের পাশে রাখা হল, তারপর রাখা হল কিচেনে সবশেষে তার টেবিলের নীচে। হোসেন ভাই আর আমরা পাখি নিয়ে নানান মজার মজার কান্ড করছি। সবশেষে হোসেন ভাই একটা আবেদন পত্র লিখে ফেললেন ঃ
" আমাদের সদ্য ক্রয়কৃত 2টি ময়না পাখির জন্য একটি বড় সাইজের খাঁচা ডোনেশন হিসাবে দেওয়ার জন্য আবেদন -- নিবেদক পাখির কেয়ারটেকার "
খাচা বন্দি ময়না পাখি আর আবেদন পত্রটি নিয়ে তিনি জি.এম স্যারের দরবারে হাজির হোলেন।
ম. হোসেন ঃ স্যার, পাখি কিনছি ! একটা খাচার জন্য আবেদন করলাম .... ডোনেশন !
জি.এম স্যার ঃ তোমারে শনিতে টানছে ! তুমি জানো না বন্য প্রানী যারা পালতেছে তাগো সমানে পুলিশ এরেষ্ট করছে ?
ম. হোসেন ঃ স্যার একটা ছোট খাচা দরকার !
জি.এম স্যার ঃ তোমার জন্য আমি বড় খাঁচার ব্যবস্থা করতেছি ! দাড়াও, থানায় ফোন দিতেছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



