... হ্যা, আমার ব্লগের কথাই বলছি। [গাঢ়] মাকাল পরিবেশনা [/গাঢ়] তো আমারই অফিসিয়াল ট্রেডমার্ক !! পুরাপুরি ফাও মানবের ট্রেড মার্ক এর থেকে আর কত উত্তম হতে পারে। আমার অধিকাংশ ব্লগের প্লাটর্ফম তৈরী হয়েছে অফিসে আসা-যাওয়ার পথে বাসে বসে, ট্রাফিক জ্যামে, বাথরুমে ...... (সব বলা যাবে না)। আমার ব্লগ তৈরীর পেছনে যে জিনিসটা বেশী কাজ করে সেটা হলো দুষ্টমি আর আড্ডাবাজী। অন্য ভাবে বলতে চাইলে বলব আমি হালকা হতে (কাজের চাপ থেকে) ব্লগে আসি। ব্লগে আমার ওজন [গাঢ়] হাওয়া'র [/গাঢ়] মত, যাতায়াত [গাঢ়] ঝড়ে'র [/গাঢ়] মত। আমি যে কখন আসি, কখন যাই, কোন ঠিক নাই !
আমার [গাঢ়] মাকাল পরিবেশনা [/গাঢ়] সব সময় অশ্লিলতা আর নগ্ন গ্রুপিং এর বাইরে। সব সময় ছোট সাইজের হালকা + মজার + (...) ব্লগ খুজি। হঠাৎ প্রিয় কোন ব্লগারের বড় সাইজের ব্লগও পড়ে ফেলি (ভুলে) !! কবিতা হজম হয় না বললেই চলে ! ভদ্রতার খাতিরে কয়েকটা কবিতাও পড়েছি (কষ্ট হইছে)! অনেক বিশিষ্ট ব্লগারদের লেখা বুঝি না (মাথার তিন হাত উপর দিয়ে চলে যায়) !
মুলত ব্যক্তিগত আক্রমনে জড়াইনা। অন্য ব্লগারের সাথে বাজাবাজি ভালো লাগে না। ব্লগে মেয়ে ব্লগারদের সাথে আলগা খাতির নাই ! অনেক ব্লগারের সাথে আমার অন-লাইন / অফ-লাইন / আন্ডার-লাইন খাতির আছে। যাদের পছন্দ করি তাদের নিয়ে থাকতে ভালোবাসি। আজাইরা ভেজালে যাই না। আপাততঃ একটা নিক নিয়েই ব্লগাচ্ছি (মুরুবি্বদের দেখাদেখি ভবিষ্যতে আরো নিক নিতে পারি)।
সাহিত্যহীন জীবন যাপন করছি, ভালোই আছি।
ঃঃঃঃঃঃ লক্ষ্য করলাম, ব্লগে 200 পোষ্ট হওয়ার পর একটা ভাষন দেওয়ার রেওয়াজ আছে। আমারতো ভাষন বা বানী দেয়ার মত কিছু নাই তাই কিছু ফাও কথা বললাম
ঃঃঃঃঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



