আবারো রহমান স্যার। উনি যে কি পরিমান মজার মানুষ তা বোঝানো আমার সম্ভব নয়।
আমরা তিন কলিগ একসাথে অফিসে বসে লাঞ্জ করছি আর পাশের টেবিলের রহমান স্যারের সাথে দুষ্টমি করছি। একথা সেকথায় হঠাৎ ওনার কিছু চাঞ্জল্যকর তথ্য পাওয়া গেলো।
রহমান স্যার প্রথম স্কুলে ভর্তি হন ক্লাশ ফাইবে !!
আমরা বলি - কন কি ? একেবারে ক্লাশ ফাইবে ?
স্যার - হ, অন্য ক্লাশ গুলো বাসায় পড়ছি। ছোট ক্লাশে ভর্তি হইয়া কি হইবো ? আমি তো সব পারিই।
প্রথমে বছর পড়েছি সিদ্বেসরি স্কুলে তারপর ভর্তি হোলাম নবাবপুর স্কুলে।
আমি - সিদ্বেসরি স্কুল না মেয়েদের ?
স্যার - মর্নিং শিফটে মেয়েরা পড়তো আর দুপুরে ছেলেরা। তখন বেড়ার ঘর ছিল।
নবাবপুর স্কুল থেকে মাইট্টা কলসি ভাংছি।
আমি - মাইট্টা কলসি ভাংছি মানে কি ?
স্যার - ম্যাট্রিক পাশ করছি।
আমার ইন্টারমিডিয়েট পাশ করার পর বাবা সি.এ তে ভর্তি করায় দিলো ইউনুস সাহেবের অফিসে। (1965 সালের কথা)
আমরা - অ্যাঁ !! ডিগ্রী পাশ না করে সি.এ ?
স্যার - ইউনুস সাহের আমার আব্বার ছাত্র ছিল, আব্বা বলছে ওরে ভর্তি নিয়ে নাও আর হয়ে গেছে। তবে ডিগ্রী পাশ করার পর রেজিস্ট্রেশন হইছে। জগন্নাথ এ নাইটে ডিগ্রী পড়েছি।
আমি - কোন ইউনুস সাহেব ?
স্যার - হাওলাদার-ইউনুস। আগে হাওলাদার ছিল না।
আপাতত এই পর্যন্তই। আরো অনেক মজার মজার কথা হইছে, ভুলে গেছি।
স্মৃতি ঃ 24 মার্চ 2007ইং, শনিবার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


