দেখতে দেখতে তিনটা বছর কাটিয়ে দিলাম এই অফিসটাতে। কখনো কখনো আমাদের রুমটাকে কনডেম সেল মনে হয়েছে। আমার আনন্দ বেদনার হাজারো স্মৃতি জড়িয়ে আছে এখানে। এক জন ঝড়ো হাওয়া র সৃষ্টি এখানে। ব্লগিং জীবনের সুচনাও হয়েছে এখানে। আমার প্রায় দুইশত ব্লগ পোষ্ট লেখা হয়েছিল এখানে বসেই। কত দিন আধ ঘন্টা আগে আগে অফিসে এসেছি শুধু মাত্র ব্লগ লিখার জন্য !!
হাজারো ব্যস্ততার মাঝে সামান্য অবসর পেলেই ছুটে গেছি নেটের ভুবনে, সেটাও এই অফিসে বসে। চমৎকার কিছু ভাচুয়াল মানুষের সাথে পরিচয়, চেনা-জানা, দেখা-সাক্ষাত এ সব কিছুর সূত্রই এখানে। অনেক প্রত্যাশিত-অপ্রত্যাশিত প্রাপ্তি, অনেক আড্ডাবাজি, ক্যারিয়ার বিল্ড আপ, রাগ-অভিমান-ঝাড়ি, উন্নয়ন-উৎপাদন, অর্থসংস্থান, আমদানী-রপ্তানী, নতুন প্রজেক্ট, ইনক্রিমেন্ট, প্রমোশন, টার্মিনেশন, শো-কজ, ট্রান্সফার, নীট প্রফিট, কারেন্ট রেসিও, ইক্যুইটি আরো কত কি ..
আপাতত এখানেই সমাপ্ত।
বিদায় পুরানো অফিস।
স্মৃতি :- ২৭ মে ২০০৭, রবিবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






