somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যমান আইসিটি জনবলকে আইসিটি মন্ত্রণালয়ের একক প্রশাসনিক নিয়ন্ত্রণের দাবী

০২ রা জুন, ২০১২ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবসৃষ্ট আইসিটি মন্ত্রণালয়ের অধীনে আইসিটি অধিদপ্তরের জন্য ২৫০৭ টি নতুন পদ সৃষ্টির সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যেই সাংগঠনিক কাঠামোর অনুমোদন করেছে। পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তরে বিদ্যমান আইসিটি পদসমূহ আইসিটি অধিদপ্তরে আওতায় এনে একক প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য আইসিটি মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে মর্মেও অবহিত করেছে। এমতাবস্থায়, দেশের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তরে বিদ্যমান সকল আইসিটি পদধারীদের সঠিক পরিসংখ্যান বের করা জরুরী। ইহা অনলাইনে নিবন্ধনের মাধ্যমেও করা সম্ভব; যেখানে তৈরি হবে আইসিটি পার্সোনেলদের শ্রেণী, পদ ও ক্যাটাগরী অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তরে বিদ্যমান আইসিটি প্রফেশনালদেরকে একক নিয়ন্ত্রণে আনার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা আইসিটি মন্ত্রণালয়ের কাছে।
The Computer Personnel (Government and Local Authorities) Recruitment Rules, 1985 এর তফসীলে বর্ণিত অধিকাংশ পদেই নিম্নপদ/ফিডার পদধারীদের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আইসিটি পার্সোনেলদের কোন প্রাতিষ্ঠানিক কাঠামো/ স্বীকৃতি না থাকায় এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে পদ সৃষ্টি করায় উক্ত আইসিটি পদসমূহ পদোন্নতিযোগ্য হলেও পদোন্নতির পরিবর্তে সরাসরি নিয়োগের মাধ্যমেই পূরণ করা হয়েছে। ফলে তারা দীর্ঘদিন যাবত একই পদে চাকুরী করতে হচ্ছে এবং সুযোগ না থাকায় পদোন্নতির সুবিধা থেকে বঞ্চিতই রয়ে গেছে। যাহা কারোই কাম্য হতে পারে না। বর্তমান দেশের আর্থিক সংকটের কথা বিবেচনায় ব্যয় সংকোচন নীতি অনুযায়ী বর্তমানে বিদ্যমান পদোন্নতি বঞ্চিত আইসিটি পদধারীদের উপর আইসিটি অধিদপ্তরের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক পরিসংখ্যান বের করে তাদের মধ্যে থেকে পদোন্নতিযোগ্য পদে শতভাগ পদোন্নতির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনায় আত্মীকরণের মাধ্যমে আইসিটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো বাস্তবায়নের দাবী করছে সংশ্লিষ্টরা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×