somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা যারা ছাত্র রাজনীতি করো

১১ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই সেহেতু শিক্ষক হিসেবে তোমাদের "তুমি" সম্বোধন করলাম। রাজনীতি মানুষের অধিকার এবং সম্ভবত মানুষ জন্মগতভাবে রাজনৈতিক। দেশের জনগনের সবার মত প্রকাশ করার এবং রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে আর তাই ছাত্ররাও সেই অধিকার ভোগ করবে এটাই স্বাভাবিক।

একজন ছাত্রের জীবনের উদ্যেশ্য কী? একজন ছাত্র নিজেকে ভবিষ্যতে চাকুজীবি বা ব্যাবসায়ি হিসেবে গড়ে তুলতে পড়ালেখা করবে। তাই ছাত্রদের মূল কাজ লেখাপড়া করা। ছাত্ররা কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করবে, নিজেকে ভবিষ্যত জীবনের জন্য প্রস্তুত করবে। ছাত্ররা আড্ডা দেবে, গল্প করবে, দেশের ভালো হয় কি করলে, কি করলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দিন উপহার দেয়া যায় তা নিয়ে ভাববে। ছাত্ররা জাতির ভবিষ্যত।

তোমরা যারা ছাত্র রাজনীতি করো তারা আসলে কি কারণে রাজনীতি করছো? রাজনীতি করে কি দিয়েছো দেশকে?

তোমরা হলে সিট পাবার জন্য রাজনীতি করছো?

তোমরা ভবিষ্যতে ডিপার্টমেন্টের শিক্ষক হবার জন্য রাজনীতি করছো?

তোমরা দোকানে ফ্রি খাবার জন্য রাজনীতি করছো?

তোমরা ভবিষ্যতর সংসদে আসন পাবার জন্য রাজনীতি করছো?

তোমরা নিজের সামাজিক অবস্থান ভালো করার জন্য- প্রভাব খাটানোর জন্য রাজনীতি করছো?

তোমরা মানুষ হত্যার জন্য রাজনীতি করছো?

যে সময়টায় তোমাদের হাতে থাকার কথা বই, খাতা, পকেটে কলম তখন তোমাদের হাতে মানুষ মারার অস্ত্র কেন? তোমরা কি ছাত্র না সন্ত্রাসী? আজ যে পকেটে পিস্তল নিয়ে ঘুরছে সে কি করে ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে? সে কি করে দেশের ভালো করবে? তোমার হাতের অস্ত্রের কাছে মানুষ যখন অসহায় তখন মানুষের ভালো তোমাদের দিয়ে হবে কি করে!! তোমাদের হাতে যখন ক্রিকেটের ব্যাট থাকার কথা- ফুটবল থাকার কথা তখন তোমাদের হাতে রড-লাঠি, পকেটে বোমা-ককটেল কেন?

তোমরা যারা ছাত্র রাজনীতি করছো তারা দেশের কথা ভাবছো? তোমাদের হাতে নিগৃহিত-আহত-নিহত সেই ছেলেটার কথা ভেবেছো যার উপার্জনে একটা আস্ত সংসার চলে? তোমরা সেই বাবা -মা-বোনের কথা ভেবেছো? তোমার নিজের বাবা-মা-বোন-প্রিয়জনকে মনে পরেনা যখন তুমি ছুরি ধরো কারো গলায়, যখন তোমার হাতের অস্ত্র কারো গায়ে উঠে আসে?

আজ তোমরা যারা ছাত্র রাজনীতি করছো তারা কি ভেবে দেখেছো তোমরা কি পরিমানে স্বার্থপর! কিন্তু শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। তোমাদের হাতের অস্ত্র- বোমা ছুড়ে ফেলে দিয়ে তোমরা কি হাতে বই খাতা তুলে নিতে পারোনা?

তোমরা যারা ছাত্র রাজনীতি করো তারা একবার ভেবে দেখো তোমাদের অনাগত সন্তান যদি আহত হয়- যদি রক্তে ভেঁজে শার্ট তবে তার দায়ভার কে নেবে? তোমার মতই কোন ছাত্র রাজনীতি করে এমন ছাত্র হয়ত শার্ট টেনে ধরে তাকে আহত করবে, হয়ত তার বেঁচে থাকার আর্তি বাতাসে ভেসে বেরাবে। কেউ সেদিন এগিয়ে আসবে না কারণ তোমাদের পথ রোধ করতে কেউ এগিয়ে আসেনি!

ঈশ্বর তোমাদের মঙল করুন, সুপথে চালিত করুন। ঈশ্বর তোমাদের বিবেক দিন, বিবকের, সত্য-সুন্দরের ডাক শুনতে দিন। আমি জানি এই লেখা ব্লগে আমার ব্লগ পরিসংখ্যানে শ দুই-তিন হিট যোগ করবে, এর চেয়ে বেশি কিছু নয়! আমি জানি এ অরণ্যে রোদন। তবু...
৫৩টি মন্তব্য ৩৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×