somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ বছরের ভ্রমনক্লান্ত এক পথিকের এপিটাফ

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের "প্রথম পাতা"-টা চোখে পরলেই কেমন যেন একটু বিষণ্ণ হয়ে পরি। কারণটা জানি কেন এই "এড়িয়ে যাবার প্রবনতা"- ইমন জুবায়ের। বাম পাশের প্যানেলে চোখ পরলেই বিমর্ষতা জাপটে ধরে। তাঁকে ভাগ্যবান বলবো না কী এড়িয়ে যাবার "অনুঘটক" বলবো ভেবে পাইনা। আমার ভিষণ রাগ হয় তাঁর প্রতি। আবার এ যেন অদ্ভুত এক ডায়লেমা, আমারওতো যাবার সময় হলো। কেউ কি মনে করবে, কারো কি মনে পরবে, কেউ কি দু' লাইনের এলিজি লিখে মনে রাখবে!!

ব্লগের (ব্লগ বলতে সামহোয়ারইন ব্লগকেই বোঝাচ্ছি) যখন সূচনা পর্ব চলছে, হামাগুড়ি দিয়ে ব্লগটা যখন এলোমেলো পায়ে, হেলেদুলে আবার হুমড়ি খেয়ে পরে উঠে দাঁড়িয়ে ঝেরে দৌড়ে সামনে এগোচ্ছিল তখনই পরিচয় এর সাথে। তারপর থেকে সম্পর্কটা ব্লগ-ব্লগার না থেকে ব্যক্তি সত্ত্বার সাথে আত্মার হয়ে ওঠে, একদিন, দু'দিন... বছর গড়ায় এবং গড়াচ্ছে।

একটা সময়ে ব্লগের ভরা যৌবন ছিল, হাসি ছিল, এক ব্লগারের আনন্দ-বেদনার অংশিদারিত্ব ছিল আরেক ব্লগারের জীবনের হাসি কান্নায়। একদম নতুন যারা তারা সেই উন্মাদ, উন্মক্ত ও ভীষণভাবে জীবন্ত ব্লগকে দেখেনি আর দুঃখের বিষয় হয়ত সেই দিন আর ফিরেও আসবেনা।

তবু ব্লগিং চর্চা অব্যাহত আছে, কেউ লিখছে, কেউ হয়ত লেখাচ্ছে, কিন্তু পড়ছে কই! এখন লেখকের সংখ্যাধিক্য, পাঠক মৃতপ্রায়।

ব্লগে আমার ৭ বছর হলো বেশ কদিন। ৭ বছর মহাকালের জাবেদায় ছোট্ট সংখ্যা অথচ অনেকটা সময়। ৭ বছর মানে কত-কত-কত্ত প্রানের স্পন্দন দেখতে পাওয়া, কত মানুষের হাসিতে স্ক্রীনের এপাশে বসে হেসে ওঠা, কত জনের বেদনায় চোখে জল আসা আবার রাগ-অনুরাগ-অভিযোগ!! একটা ছোট্ট জীবন।

যেখানে শুরু করেছিলামঃ বহমান জীবন তার পাতা কেটেকুটে ছেটে ছুটে ক্রমশ পাতাহীন মলাটের দিকে ধাবিত হচ্ছে। একদিন আমিও, হয়ত খুব বেশি দূরে নয়, মৃত্তিকার অতল তলে অণুজীবদের জীবনের কোলাহলে মিশে যাবো। কেউ কি মনে রাখবে, কেউ... কেউ একজন!

"মনে রবে কী না রবে আমারে..."

একদিন সব পাখি ঘরে ফেরে, স্থির হয়, কিছুটা স্থবিরও। কেউ মনে রাখুক আর না রাখুক ব্লগের পাতায় কোন এক উৎসাহী আগন্তুক যদি পথ বেভুলে চলে আসে এখানে তবে জানিয়ে রাখি এখানে একটা এপিটাফ রাখা রইলো, পড়ে দেখো-

"i don't want to be a great man, i don't care if i remembered for the next thousand years. all i ask is, if we pass on the street notice me..."

আমি রাস্তায় হাটছি... হাটছি!!!
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×