আমি ব্লগে কোন বিষয়ে মাতামাতি করতে চাইনি কোনো দিন, করবও না। আজ শুধু আমার একটি কষ্টের কথা বলতে চাই, গতকাল সারাদিন ছিলাম মুক্তিযুদ্ধের চেতনায়, বিকালে সময় কাটিয়েছি শিশু একাডেমিতে শিশুদের তোলা মুক্তিযুদ্ধের ছবি প্রদশর্নি দেখে, দেখেছি পাকস্থানি সেনা বাহিনীর সাথে রাজাকাররাও দেশের মানুষ, মা-বোনদের উপর কি অত্যাচার করেছে। দেখেছি আর শিউরে উঠেছি বারবার, মনের পুরোনো ঘৃনা, কষ্ট বারবার আলোড়িত করেছে আমাকে।
আর আজ সকালে ঘুম থেকে প্রথম আলোতে দেখলাম "এবার মুক্তিযোদ্ধা পরিষদ গঠন করেছে জামায়াত!"
লিঙ্ক দেখার জন্য এখানে ক্লিক করুন
আমরা কোথায় আছি?
আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আত্মহত্যা করি, আর আমার আত্মহত্যার জন্য শুধু তারাই দায়ী...যাদের কিছু করার ছিল এই ঘৃনিত ব্যক্তিদের বিরুদ্ধে।।।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


