আজকের বিকেলটা খুব অন্যরকম কিছু নয়।বর্ষার একটি সাধারণ বিকালের মতই।কিন্তু আমার দৃষ্টি সামনে ফুটে থাকা কদম ফুল কয়েকটার দিকে।ত্রিশ বছর আগে এমনি এক বিকালে এক কদম ফুলের বিনিময়ে কাক ভেজা হয়ে গিয়েছিলাম।ফাকিবাজ আর বাউন্ডুলে ছেলেটির দিকে যদিও বা তাকায় ক্লাসের প্রথম ছাত্রীটি সেটি হয় আড়চোখে তুচ্ছতার দৃষ্টি। তুমিও ঐ দিনটির আগে এরকমটাই তাকাতে।স্যারদের কাছে নালিশ ও দিয়েছিলে।একদিন এতবকাঝকা খেলেও বাইরে তোমার বিজয়ের হাসি দেখে হাসিমুখে মেনে।নিয়েছিলাম।এই বাউণ্ডুলেকে একটু খাটুনির কাজ দিয়ে যে করাতে পারেনি কেউ কোনদিন সেই কিনা শ্রাবণের বৃষ্টিতে কাকভেজা হয়ে কদম ফুল নিয়ে এসেছিল তোমার প্রিয় বলে।জান,ঐ ভেজা দশা দেখে প্রথমে আতকে উঠলেও আমার দিকে মায়ার এক ইশারা নিয়ে তাকিয়েছিলে তুমি।এক নিঃশ্বাসে অনেক কথা বলে গেলেও মনে আছে এটুকু খুব সুন্দর করে গুছিয়ে বলেছিলাম তোমাকে ভালবাসি।ফুলগুলো তোমাকে দিয়ে যখন চলে আসছি তখন আমার সামনে এসে বললে আমার সাথে বৃষ্টিতে ভিজবে।কিছু বুঝে উঠার আগে ক্যাম্পাসের খোলা চত্বরে আমাকে নিয়ে ভিজলে।২৯টি শ্রাবনের বিকেল এইভাবে পালন করেছি তোমাকে নিয়ে।আজ সেই শ্রাবণের বিকাল আছে,ত্রিশ বছরের পুরনো কদম ও আছে,নতুন ফুটন্ত কদম ও আছে।কিন্তু তুমি তো নেই।জগতের অনেক লোভ তোমাকে টলায়নি কিন্তু আমাকে ছাড়া যার রাত গুলো ছিল ঘোর অমানিশা তার কাছে ভূগর্ভের অমানিশা কেমন লাগছে তা খুব জানতে মন চাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


