গীটারের তালে ছেলেটি মগ্ন,
জীবনে আছে ঘটনার পর ঘটনা কত নগ্ন,
ঘটনাগুলোই কি আজ গানের তালে তালে,
তুলে ধরছি আমি তার দুই ডানা মেলে,
হৃদয়ের গহীনে কত আনন্দ-বেদনার মিতালী..
কেন সপ্ত আসমানে বসে,
দিবেন তিনি শুধু হাততালি।।
কত স্বপ্নেরা করতো খেলা তার মনের গহীনে,
বাস্তবতা-ও কেন??
আজ তবে মেনে নিতে হবে আপন মনে।।
স্বপ্ন ভঙ্গের নিষ্ঠুর বেদনায় সে স্বদেশ ছেড়ে,
সুখ সে তো মরিচীকা!!
মাতৃহীন প্রবাস তার সুখের সকল সুখ নেয় পিশাচের মতো কেড়ে।।
কষ্টেরা যেন খেলা করে আর নাচে ছয় তারের সুরহীন কোন সুরে,
বিষাদময়তা আজ ঘিরে,
সেই ছেলেটির জীবনের চতুর্পার্শ্ব ঘিরে।।
বন্ধুরা ছিল, জানা নাই ছিল কিনা ভালবাসা বা হয়ত ছিল,
জীবনের প্রতিটি বাকে বাকে,
গীটারের ছয় তারের কান্না যেন তার কষ্টে আজ বিধাতাকে শুধু ডাকে।।
'ভালবাসা' ছিল সবই নিকৃষ্ট কোন বেহেশতী মিথ্যাচার,
তবে বিধাতা করেনা কেন সেই পিশাচিনীর বিচার?
ছেলেটির সাগর তীরে বিধাতা আজ নয় কেন মহান,
নষ্ট কি হচ্ছে দিনে দিনে বিধাতারও সম্মান?
তবু মানুষের স্বপ্নই যে তার মহত্বের প্রমান,
হয়তো বা স স্বপ্নই জীবিতে রেখেছে আজ---
বিধাতার সম্মান।
সেই পিশাচিনীই হবে একদিন তার সাফল্যের শিকার,
আর জ্বলন্ত অগ্নীর লীলিহান কোন শিখায়।।।।
করতে থাকবে সে শুধুই হাহাকার,
কারন লোকমুখে শুনি,
বিধাতার চূড়ান্ত বিচার নাকি সবার জন্য সমান,
তার দুষিত, কলুষিত রক্তের, দেহ-মনের--
একদিন বিধাতা হয়তো নিজেই দিবে কোরবান।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


