এই বৃষ্টি ভেজা রাতে তোমার কথা ভেবে কেদে যায় মন কেদে যায় প্রাণ,
কেদে যায় সব-ই..
নির্জলা আকাশের শেষ সীমানায় সে কি নিশ্চুপ তোমার প্রতিচ্ছবি??
মেঘে মেঘে ভাসে কোন নাম না জানা ভোরের সেই অনাবিল হাসি..
আর করোনা বারণ!! ধ্বংসের শেষ সীমানায় আমি আছি।
নেশার তুমুল ছায়া গ্রাস করে নিথর, অকেজো এই দেহ,
মোর জীবনের কষ্ট কেন শুনলোনা কেহ....
এই জীবনের সব কিছুই কি ছিল শুধুমাত্র ভুল?
হয়তবা পাবোনা সেই ঘুনে ধরা ফুল!!
শুধু বলে যাই এই ব্যার্থ কোন বেসুরা গানে,
মিশে আছো তুমি রক্তের প্রতিটি স্রোতের ব্যাকুল কোন টানে...
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


