চোখে চোখ পড়তেই এক নীরব যন্ত্রনা অনুভুত হয় হৃদয়ে,
কেননা আমি জানি অসম্ভব কল্পনার অবাস্তব এ প্রণয়ে,
"পরাজিত" শব্দটিই হবে আমার পরিচয়…
জানি আমি হবেনা কখনো আমার এ পাগলামির জয়।
প্রথম যেদিন দেখেছিলাম তোমায়,
সেদিন সে দালানটির কোণায়,
ভাবিনি তখন আমি...
সম্বল হিসেবে শুধু তোমার এই ছবি,
উপঢৌকন দিবে আমায় আজ দয়াময় ভূ-স্বামী।
অসীম দয়ালুর এই দয়ার সাগরে,
তিনি কৃপণতা দেখায় শুধুই...
এই ভিখারির এই ভালবাসার মাজারে।
সেই নীল পরীকে আমার চাই,
এই ছিল আমার আরাধণা,
পরিনামে বাস্তবতা নামক এই বেড়াজাল,
দিল শুধুই আমায় যাচনা।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




