somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম এবং পরীক্ষা

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

|১|
সময় বলছে, বাবু অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, আমাকে ভুল বুঝোনা লক্ষীটি। কিন্তু সে সাবেক প্রেমিকাগুলোর মতোই কঠিন। তবুও ঘন্টাখানেক অর্থহীন রোমান্স করছি বুড়ো বয়সী প্রেমের মতো। এমন সময় সাধু বাবার আগমন। বলল আসলে ব্যাপারটা মনের। ওর সাথে কিছু হবেনা তোর। ওকে ভুলে যা। ভালবাসা সবার জন্য না। আমি তিনবার না না না বলে ওকে বুকে টেনে নিলাম। অন্তঃপর একবুক নিশ্বাস নিয়ে তাকে টেবিলে রেখে বললাম, পাশ আমাকে করতেই হবে।

|২|
মুহাহা অট্টহসি দিয়ে ভিলেনের এন্ট্রি, সাথে গোলাগুলির শব্দ। আমার কাছে এসে বলল, অনেক তো রোমান্স করলি এখন প্রস্তুত হ যুদ্ধ করার জন্য। প্রেমিকার গোমড়া মুখের দিকে একবার, ফোনের দিকে একবার, এরকম চলল কিছুক্ষণ। ইতিমধ্যে চার্জ ৯৫%, যুদ্ধে যাবার উপযুক্ত সময়। তাই আর বিলম্ব না করে গেমসে ঠুকে গেলাম। যুদ্ধ শুরু, কিছুক্ষণ যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ালাম। অনেক শত্রু বধ করলাম। কারো বুক একে47 দিয়ে ঝাঝরা করে দিছি, কারো মাখার খুলি স্নাইপার দিয়ে উড়িয়ে দিছি। যাইহোক, আমি একজন যোদ্ধা, শত্রুর রক্তে যুদ্ধক্ষেত্র রঞ্জিত করাই আমার কাজ।

|৩|
ইঠাৎ একটা বুলেট আমার হাতে এসে বিধলো। দেখি এক আবুল সামনে থেকে গুলি ছুড়ছে তৎক্ষণিক হেডসুট করে আবুলরে খেয়ে দিলাম। আর তখনি কানেকশন লস,ইন্টারনেট নাই। বিরক্তিপ্রকাশ করে ফোনটা বেডে ছুঁড়ে মারলাম। ফোনটা ফ্লোরে শব্দ করে পড়ল। দৌড়ে গিয়ে দেখলাম স্কিনটা ভেঙে গেল নাকি। না ঠিক আছে। এক বন্ধু ফোন দিয়ে বলল বাপ্পারাজ নাকি আজ কাল সেই রোমান্স করছে। পরীক্ষা কথা উঠলেই বলে 'খেলা হবে'।

|৪|
রোমান্সের কথা শুনেই আমার প্রেমিকার কথা মনে পড়লো। তার কাছে গেলাম। অনেক রাত হয়েছে। সবাই ঘুমিয়েছে। আমি ওর মাথায় হাত বুলাইতে বুলাইতে সকাল হয়ে গেল। ঘুম ঘুম চোখে পরীক্ষার হলে গেলাম। পরীক্ষা শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এর মাঝে স্বপ্ন দেখলাম প্রেমিকা বলল "ব্রেকআপ"। ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে মেইল চেক করছি। এক সাহিত্যিক বন্ধু সমুদ্রপাড়ে থাকে সে মেইল করে বলেছে, "এবার সময় পেলে সমুদ্রজল ছু্ঁয়ে যাস"
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×