বিদেশ থাইকা বাড়ীত আইয়া যে বিড়ম্বনা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওই আমরার বাড়ী।
''মাতা-পিতামহ-ক্রমে'' যেখানে বসতি। ইন আমরা জন্ম নিছি ৮ ভাই ৮ বইন। ইন আমরার হগলের নাড়ী গাড়া। আমরা যে জিন থাহি না কেনে বছর দুই বছরে হগলেই একবার একবার আই। বাড়ীত আইলে মনটা আনন্দে বইরা যায়। কিন্তু দেশের আত্মীয় স্বজনরা বেশী বেশী সুবিধাবাদী। আমরার দেশর নেতারার মত হেরাও আছে খালি মারার দান্দায়। খালি খাই খাই। আমারও ফকেট মাইরা খাইতে চায়। আর খালি লন্ডননি নেওয়া যাইব। হেই সময় টেহার অভাব নাই। যত টেহা লাগে লন্ডনের নাম হুনলে এক কথায় রাজী। অত টেহা পায় কই? কেউরে ত তেমন কুন কাম করতে দেহি না। বাজারে গিয়া খালি চা খায় আর উজির নাজির মাইরা ফলিটিক্সের মাত মাতে।
যাই অউক আমরা অত বাই-বউন। কেউ আর দেশঅ নাই। বাড়ী ঘর দেখার মত নিজর লোক নাই। এই বার আইবার আগে বাড়ী গর ফরিস্কার করার লাগি ১০ আজার টেহা ফাটাইছলাম। আইয়া দেহি ১ আজার টেহার কামও করে নাই। ৯ আজার টেহাই মাইরা দিছে। সামনের দরজা ভাঙ্গা। কুত্তা বিলাই হাস মুরগী যখন তখন বড় দরজা দিয়া ডুইক্যা পিছ দরজা দিয়া বাইরইয়া যায়। কইছলাম বাতরুমে একটা খাড়া কমট বওযাইবার লাগি। বিদেশ থাইক্কা অব্যাশ খারাপ অইয়া গেছে। কিন্তু আইয়া দেহি এইটাও লাগাইছে না। একটা চোয়ারের মধ্য জায়গা ছি্দ্র কইরা বাতরুমঅ রাইখ্যা দিছে। কয় এইটা দিয়া কাম সার। দেখেন এরার আক্কল! আমি আর কী করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন