somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নমরূদ, ফেরাউনের বংশ... টাইরেন্টদের অনন্ত ধারা।

০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নমরূদের শাসনামলে নিজের বানোয়াট খোদায়ীর ভাবে মজার জন্য সে রাজ্যের সবার স্থাবর-অস্থাবর সব সম্পত্তির মালিক বানিয়েছিল নিজেকে। এখনকার দিনের জন্য বলতে গেলে, অনেকটা এমন ছিল যে আমার বাপ যদি আমাকে তাঁর সামান্য পুরান কোনো ঘড়িও দিতে চায়, তাহলে সেটা আগে নমরূদের রাজকোষ থেকে নিয়ে আনা লাগতো, রাজ্যের যা কিছু ছিল সে একলা নিজে ভোগ করত। আইনের বলে রাজ্যের সব সন্তানের মালিকও সে নিজে ছিল। জন্মের পর ওদের ভাগ্য কি হবে সেটা তো পরের কথা, সন্তানের জন্ম হবে কিনা সেটাও নমরূদের বাহিনী ঠিক করে দিতো।

ফেরাউন বংশের শাসনামলে নিজের রাজত্বকে বাঁচিয়ে রাখার জন্য তারা গাদা খানিক আইন বানিয়েছিল। অবস্থা এমন করেছিল যে ধরুন, রাস্তা দিয়ে হেটে বাসায় যাচ্ছেন, রাস্তায় নিজেরই ছোট ভাইয়ের সাথে দেখা, ওকে ডাক দিলেন, ভাবলেন ডেকে বলবেন বাসায় আসার পথে কিছু একটা আনতে, রাজার আইনের কারনে দেখতে পাবেন আপনার ভাই আপনার সামনে আসার আগেই রাজার দুই পাইক বা পেয়ারাদার কোন কোণা থেকে আপনাদের মাঝখানে দাড়িয়ে গেছে। কোথাও কোন দুইজন মানুষকেও কথা বলতে দেখলে ফেরাউনের 'র' বাহিনীর লোক এসে হাজির হত, আপনি যা বলছেন সবকিছু রেকর্ড করা হত, আপনি বিবাহিত? আপনি অসুস্থ? আপনি বৃদ্ধ? আপনার ঘরের দরজায় ওরা নক করে কোনদিনও ধুকবে না। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এই চেংরার দলকে ফেরাউন ফিল্ড অফ মার্শালের মত লাইসেন্স টু কিল করার আদেশ দিয়ে রেখেছিল।

এতকিছুর পরও ওদের জীবনের শেষটা কি করে হয়েছিল জানেন? একজনে শেষ হয়েছিল মশার একটা অতি সাধারন একটা মুভ আর ওর নিজেরই জুতার বাড়ি আর পুরা দেশের সামনে ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরিস্থিতিতে মরন হয়েছিল। আরেকজনকে তো এখনো আধামরা শুটকি অবস্থায় বানিয়ে রেখে দেয়া হয়েছে। পুরা দুনিয়া এখন এককালের এই বিশাল পতিপত্তির বাদশার আধা পচা লাশকে নিয়ে ভয়ানক ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে ইউটিউব ভিডিও বানাচ্ছে।

তো? এতদিনের এত আয়োজন, এত দিনের রাজত্ব করে এদের পরিনতি কি হল শেষ পর্যন্ত?

ব্যাপার হচ্ছে, "সব সূত্রেরই ব্যতিক্রম সূত্র থাকে, এটাই সূত্রের একমাত্র সূত্র।" ইতিহাস এই সূত্রেরও উপরতালায় বাস করে। ইতিহাস কোনো ব্যতিক্রম ছাড়াই বারবার নিজেকে রিপিট করে, বারবার, বারবার...



সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×