somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিজ: রাতের প্রহরী ।। গল্প: যুদ্ধ শেষ হয়নি(শেষ পর্ব) [বাংলাদেশের অতিমানবেরা- s02ch04]

১৫ ই মে, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-জাইমা পজিশন নাও।
-ওকে।

যতো মার্শাল আর্টের কৌশল আছে সবকিছু প্রয়োগ করলো মিশু। এদের কেউ কেউ ভালো কৌশল রপ্ত করেছে। কুলিয়ে উঠতে পারছে না মিশু। সংখ্যায় অনেক। জাইমা তার চাবুক নিয়ে টপাটপ কয়েকটাকে ধরাশায়ী করে ফেললেও কিছু দক্ষ মানুষের কারণে আক্রমণ ঠেকানো যাচ্ছে না।

-ওয়েল ওয়েল। একবার হাত তালি দেয়া হলো। গম্ভীর কন্ঠ। এ পরিবেশে বড়ই বেমানান। "ভালো মারকুটে এই এলাকায় আছে জানতে পেরে খুশি হয়েছি। কিন্তু আজ এদের শেষ দিন। আতাতায়ী সংঘের ইতিহাসে এদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
-আতাতায়ী সংঘ?! এই যে আপনি কে? আপনাকে তো চিনলাম না।
-রিফাত শেখকে চেনেনা, এমন খুব কম মানুষ আছে যারা মাফিয়া দুনিয়া নিয়ে গবেষণা করে।
-দু:খিত জনাব, আমরা সাধারণ দুনিয়ার মানুষ। আপনার মতো মহামানবকে আমরা কেমন করে চিনবো?
-খামোশ! এদের দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও।

রিফাত বিদায় নেয়ার পর বহুগুণে বেড়ে গেলো তার লোকজন। গোটা গোডাউনে পিল পিল করে মানুষ ঢুকছে। এতো বেশি পরিমাণে, যে কখন তারা চারদিক থেকে ঘিরে ফেলেছে, মিশু বুঝতে পারেনি।
-জাইমা!
-মিশু, এটাই বোধহয় আমাদের শেষকথা।
-আমার শেষ কথা আমি তোমাকে পছন্দ করি, জাইমা!

চোখ বন্ধ করে ফেলেছে জাইমা, হঠাৎ মিশুর একটা কথায় চোখ খুলে গেলো।
-আরিব্বাস! এযে রানার!
-তাইতো! আরে কপিমাস্টারও দেখি!

কোথা থেকে উদয় হলো আল্লাহ মালুম। দুই হাত মুঠো একটা গোটা রোবটের মতো দেখতে মানুষ উড়ে এলো যেনো। এক লাইনে সব মানুষকে সাফ করে দিলেন।
-যন্ত্রমানব!

ওদিকে রানার এতো দ্রুতগতিতে দৌড়ে এতো জোরে আঘাত করছে আতাতায়ীদের, কেউ বেচে আছে কিনা বোঝার জো থাকলো না।

হঠাৎ মাটি কড়কড় করে উঠলো। একটা বিশালাকারের মানব আকৃতির মাটির দলা যেনো মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। একে একে অনেক নতুন চেহারা দেখা গেলো। আতাতায়ীদের বেশিরভাগই পালিয়ে যাচ্ছে। একে একে সবাইকে পরাস্ত করে ফেলা হলো। যারা একটু আগে মিশু আর জাইমাকে চক্রের ভেতর ফেলবার চেষ্টা করেছিলো তারাই ধরা খেয়ে গেলো।
-আপনারা? সবার পেছন থেকে বলে উঠলেন দস্তানা। সাথে বাজ।
-ওহ! আপনিই সেই গ্লোভ? আমি ম্যাকাপ এজেন্ট শান্ত।
-বললে ভালো হবে আপনি বিখ্যাত যন্ত্রমানব।
-হাহাহা। আগে থেকেই এদের গতিবিধি লক্ষ করছিলাম। এরা, মানে আতাতায়ী সংঘ বিশাল চক্রান্ত করছে স্যাবোটাজ করার জন্য।
-তাই, কমন শত্রু দেখছি। গম্ভীর কন্ঠ হাসমানের।
-আমরা চাই আপনারাও আমাদের সাথে যোগ দিন।
-কোথায়?
-ম্যাকাপে। রাষ্ট্রের বিরুদ্ধে যতো বড়ো ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে লড়বো আমরা একসাথে।
-আচ্ছা। আমরা আছি।

ম্যাকাপ তার পরিপূর্ণতা পেলো-দস্তানা, রাতের প্রহরী, চাবুকি ও বাজপাখি এই চারজনকে দিয়ে। তবে এই গল্পের শেষ নয়, গল্পতো শুরু হলো মাত্র। আবার হয়ত তারা ফিরে আসবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×