somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“দোয়া ও মিলাদ অনুষ্ঠান"এর ধাক্কায় “বিদায় অনুষ্ঠান”এর বিদায়

১১ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যালয়ে পড়াকালীন বেশ ক'বারই "বিদায় অনুষ্ঠান" দেখেছি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষার্থী অগ্রজ ভাইবোনদের আবেগঘণ পরিবেশে বিদায় দিয়েছি। সেখানে মুসলিম ও সনাতন উভয় ধর্মের শিক্ষার্থী ছিল (আমাদের এলাকায় এই দুই ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বী ছিল না)। সংখ্যায় কম হলেও সনাতন শিক্ষার্থীদের গুরুত্বের সাথে বিবেচনা করা হতো। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে “বিদায় অনুষ্ঠান” শুরু হতো। পরিক্ষার্থীদের জন্য শিক্ষকগণ পরিক্ষার হলের নিয়মকানুনসহ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতেন। বিদায় মূহুর্তে শিক্ষার্থীরা আবেগময় স্মৃতিচারণ করতেন। অনুজ শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষার্থীদের উদ্দেশ্যে সুলিখিত মানপত্র পাঠ করতেন। অন্যান্য আনুষ্ঠানিকতাও যথারীতি সম্পন্ন হতো। আমরা যখন পরিক্ষার্থী হলাম, একইভাবে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় নিয়েছি। বলা চলে সেখানে ধর্মনিরপেক্ষতা ছিল বিধায় পারস্পরিক ধর্মীয় সম্প্রীতিও বজায় ছিল। আমাদের ধর্মীয় শিক্ষকও ছিলেন একজন ধার্মিক এবং অসাম্প্রদায়িক ব্যক্তি। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক, ছাত্রছাত্রীদের মধ্যে কখনোই ধর্মীয় গোঁড়ামি ছিল না।
সেই দিন ফুরিয়ে গেছে। দেশের অনেক উন্নতি হয়েছে। ধর্মনিরপেক্ষতা থেকে রাষ্ট্রধর্ম ইসলামে উন্নীত হয়েছে। তাই হয়তো বিদ্যালয়গুলোতেও এর প্রভাব পড়েছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কমে গেছে, ধর্মীয় অনুষ্ঠানাদি যোগ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। তাও রাষ্ট্রধর্ম ইসলামের দেশে অন্য ধর্মানুষ্ঠান হবে কেন, হলে তো দোয়া ও মিলাদ অনুষ্ঠানই হবে! তাইই হয়তো “দোয়া ও মিলাদ অনুষ্ঠান”এর ধাক্কায় “বিদায় অনুষ্ঠান”এর বিদায় ঘটেছে করুণভাবে। অনেকে মনে করেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। এই লোকগুলো গায়ের জোরেই সব করতে চায়। নিজের আচার-বিশ্বাস অন্যের উপর চাপিয়ে বাহাদুর বনে উঠে। এমন কিছু শিক্ষকও রয়েছেন যারা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ধর্মের সাথে সাম্প্রদায়িক শিক্ষা বিস্তারের চেষ্টায় লিপ্ত থাকেন। এর ফলে একজন শিক্ষার্থী তার সহপাঠীকে নিছক সহপাঠী হিসেবে না দেখে সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখতে অভ্যস্ত হয়ে উঠে। সাম্প্রদায়িকতার এই বিষবৃক্ষের বীজ বিদ্যালইয়েই বপন করা হয় শিক্ষার্থীর মনের গভীরে। নিজের অজান্তেই তা বিষবাষ্প হয়ে অপরাপর সম্প্রদায়কে আক্রমণে উদ্বুদ্ধ করে।
এদেশের জনগণের মধ্যে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির সুখ্যাতি ছিল যুগে যুগে। মুক্তিযুদ্ধের চেতনায়ও ছিল অসাম্প্রদায়িকতা, যার ফলশ্রুতিতে দেশের প্রথম সংবিধানের মূল চারটি স্তম্ভের অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা। কালের বিবর্তনে আজ অনেক কিছুই বিলীন, সাথে সম্প্রীতি এবং শান্তি।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:০৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×