somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঙ্গল শোভাযাত্রা নিয়ে এখনো অহেতুক বিতর্ক কেন?

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় ১লা বৈশাখে প্রথম আনন্দ শোভাযাত্রা নামে বিশাল আকারের হাতি ঘোড়া, বাঘ ও মুখোশ বানিয়ে একটি র‍্যালীর আয়োজন করেন চারুকলার ছাত্রছাত্রীরা। সৌভাগ্যক্রমে আমি তখন সেখানে প্রথম বর্ষের ছাত্র হিসেবে সেই র‍্যালীতে অংশগ্রহণ করি। নিছক নববর্ষের আনন্দ উদযাপনের উদ্দেশ্যেই ওই শোভাযাত্রা বা র‍্যালী হয়েছে।

(চিত্রঃ নেট থেকে নেওয়া)

পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা নামে বৃহত্তর পরিসরে এর আয়োজন করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশা, শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দিয়ে পরিবেশকে ক্রমশঃ আরো বর্ণীল ও উৎসবমুখর করে তোলে। কোন ধর্মীয় কৃষ্টির ধারক বাহক হিসেবে নয়। বাঙালি যেমন সংগ্রাম করতে জানে, তেমনি আনন্দ করতে জানে, উৎসব করতে জানে। ওই শোভাযাত্রা তারই বহিঃপ্রকাশ। হিন্দু বা মুসলিম কোন ধর্মের সংস্কৃতি বলে এতে রঙ চাপানো অন্যায়। কেউ কেউ ধর্মীয় ফতোয়ার লেবাস দিয়ে একে বিতর্কিত করে তুলছেন। যে যার ধর্মকর্ম স্বাধীনভাবে করুন। কেউ তো বাধা দিচ্ছে না। বাঙালী তরুণ সমাজ নতুন বছরকে অসাম্প্রদায়িক চেতনায় উৎসব মুখর পরিবেশে উদযাপন করবে। সার্বজনীনভাবে এই উৎসবটুকু করার স্বাধীনতা তাদের দিন।
মঙ্গল শোভাযাত্রায় তো কোন উন্মাদনা বা অশ্লীলতা নেই। তবু কেউ কেউ এর বিরুদ্ধে লেগেছেন? বস্তুতঃ যাদের মাথায় এখনো পাকিস্তানি ভুত চেপে রয়েছে, যারা বাঙালি জাতিকে হিন্দু মুসলিম বিভেদে রাখতে চায়, তারাই বিভিন্ন ফতোয়া ফিকির করে এর বিরুদ্ধে কথা বলে। রাষ্ট্রীয় উৎসব ছাড়া বাঙালির সার্বজনীন অসাম্প্রদায়িক কোন উৎসব থাকলে এখন এই একমাত্র ১লা বৈশাখের অর্থাৎ নববর্ষের উৎসবটিই আছে। যেখানে জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক উৎসব আর ভ্রাতৃত্বের চেতনায় মেতে উঠে সবাই। এমন একটি সম্মিলনে বিভাজন না টানলেই কি নয়?
(সপ্তাহাধিককাল পেরিয়ে যাবার পরও ১লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্কিত কথাবার্তা চলছে। কেউ কেউ ট্রলও বানিয়েছেন। এর প্রেক্ষিতে এই লেখা।)
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৮
৬৬টি মন্তব্য ৪৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×