গণমাধ্যম বলতে আমরা কি বুঝি তাই আমাদের জানতে হবে প্রথমে। সাধারণত জনসাধারণের বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমই হচ্ছে গনমাধ্যম। আজকে যেই বিষয়টা নিয়ে লিখতে বসেছি সেটা আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর একটা বিষয়। গণমাধ্যমের বিকল্প রূপ হিসেবে বাংলা ব্লগ অত্যন্ত জনপ্রিয় ভূমিকা পালন করছে বলে আমি ব্যাক্তিগতভাবে মনে করি। যদিও এখনো অনেকের মাঝেই এই ব্লগ কথাটার অর্থই পরিষ্কার নয়। আমি এমনও অনেকজনকে দেখেছি যারা অামার কাছে জানতে চেয়েছে এই ব্লগ কথাটার মানে কি। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, সম্প্রতি বেশ কয়েকজন ব্লগার হত্যার পরেই জনসাধারণের মুখে মুখে কথা উঠেছে এই ব্লগার কারা , তাদের কাজ কি, ব্লগার বলতে কি বোঝায় ইত্যাদি আরো নানা প্রশ্ন। এক বছর আগেও এই ব্লগ, ব্লগার কথাটার ব্যাপারে মানুষ এত উৎসুক ছিল না। মানুষ কিছু না বুঝে এই বিষয়টা নিয়ে অনেক খারাপ মন্তব্য করে যা কখনো কারো কাম্য নয়। আমি তার তীব্র প্রতিবাদ জানাতে চাই আমার এই ক্ষুদ্র লেখাটার মাধ্যমে। মানুষের মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা সুপ্ত কথাগুলি এই ব্লগের মাধ্যমে প্রকাশ করতে পারে সবাই। আজকালকার ডিজিটাল যুগের এই ব্যস্ত সময়ে কেই কারো কোনও কথা শুনার কোনো সময় নেই। আর ব্লগ হল সেই মাধ্যম যার দ্বারা মানুষ তার মনের যত কথা আছে তা সবাইকে মুক্তমনে শেয়ার করতে পারে। কারন ব্লগ সবার জন্য স্বাধীন আর উম্মুক্ত। ব্যাক্তিগত জীবনে আমরা প্রায় সবাই কমবেশি লিখতে খুব ভালবাসি। আর ব্লগের মাধ্যমে শুধু নিজের ব্যাক্তিগত মনের কথা শেয়ার হয় এমনটা নয় বরং যেকোনো সমাজ সচেতনতামূলক প্রচার প্রচারণাও প্রকাশ করা যায়। যা প্রতিটি সমাজের জন্য একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। তবে সেই ব্লগকে আরো উপযোগী এবং ইতিবাচক করে তুলতে আমাদের প্রত্যেক ব্লগারদের আরো আন্তরিক হতে হবে। ব্লগ যেমন সবার জন্য উম্মুক্ত তেমনি কেউ যেন এই ব্লগকে ব্যাক্তিস্বার্থতার ক্ষেত্রে ব্যবহার না করে আমি এই অনুরোধটি আমার সকল ব্লগার ভাইদের জানাতে চাই। আমরা এমন কিছু লিখব না যাতে কারো নিকট তা বোধগম্য না হয়ে বরং সেটা তার বিরক্তির কারণ হয়। আমি সবসময় একটা সুন্দর সফেদ সমাজ গড়ার স্বপ্ন দেখি এবং সেটা আমার মৃত্যু পর্যন্ত দেখে যাব। কারণ আমি মনে করি আমি যদি আমার পরবর্তী প্রজম্মকে একটা সুন্দর সফেদ সমাজ উপহার দিয়ে যেতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজম্মের ভবিষ্যৎ নিয়ে আমাদের আর ভাবতে হবেনা। তারাও আমাদেরকে ফলোআপ করবে এবং তাদের নিজেদের ভালমন্দ তারা নিজেরাই নির্ধারণ করে নিতে পারবে। ব্লগের মাধ্যমে আমরা সমাজের জন্য জনকল্যাণ মূলক এবং জনসচেতনতা মূলক প্রচারণা প্রকাশ করব বেশি বেশি যার দ্বারা আমাদের সমাজের ব্যাক্তিদের বিবেক নামক বস্তুটি জাগ্রত হবে। বিগত সময়ে বেশকিছু ব্লগার হত্যা সত্যিই আমাদের পুরো জাতির জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। ব্যাক্তিস্বাধীনতার অবাধ বার্তা উম্মুক্তভাবে প্রকাশ করতে গিয়ে কেউ যেন এভাবে অকাল নির্মম মৃত্যুর স্বীকার না হয় এই কামনা আমার। বিকল্ল গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগের ব্যবহার এখনো অনেকের কাছেই অজানা। একজন লেখকের লেখা তখনই স্বার্থক হয় যখন তার লেখাটা পাঠকের বোধগম্য হয় তেমনি একজন ব্লগারের করা ব্লগের বিষয়বস্তু তখনই স্বার্থক হয় যখন সেটা সবার নিকট গ্রহণযোগ্য হয়। তাই সুনির্দ্দিষ্ট, সামাজিক এবং নৈতিকতা সম্পন্ন ব্লগ সবারই কাম্য আর তাতে কিছুটা সামাজিক দায়বদ্ধতা প্রত্যেক ব্লগারের ভিতরেই থাকতে হবে। কারণ প্রত্যেক ব্লগারকে মনে রাখতে হবে, ইচ্চেমত যেমন খুশি তেমন ব্লগ পোস্ট করলেই ব্লগের প্রতি ব্লগারদের সামাজিক দায়িত্ববোধ তৈরি হয় না। ব্লগের আদর্শ মেনে ব্লগ লিখতে হবে এবং সেটা অবশ্যই নৈতিকতাসম্পন্ন, সামাজিক আদর্শবোধ সম্পন্ন হতে হবে। যেটা সমাজ তথা পুরা জাতির উপকারে আসবে। আর আমাদের সবাইকে অবশ্যই একটা বিষয়ে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে, আমরা সবাই যেন যার যার দায়িত্ববোধ এড়িয়ে না যাই। তাহলে এইদেশ আজীবন পিছিয়ে পড়ে থাকবে আর কখনো সামনে এগিয়ে যাবে না। আর এটা নিশ্চয়ই আমাদের কারো কাম্য নয়। আমরা সবাই আমাদের প্রাণের মাতৃভাষা মনের ভাষা বাংলাতেই মনের কথা লিখব, লেখালেখির মাধ্যমে নিজেকে সবার মাঝে ছড়িয়ে দিব তবে তার মাঝে যেন বিন্দুমাত্র কারো ব্যাক্তিস্বার্থ জড়িত না থাকে। আমি ব্যাক্তিগতভাবে এই বাংলা ব্লগ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমাকে ভাবিয়েছে আবার অনেক কিছু আমাকে কাদিয়েছে। কিছু কথার অনুভুতি শিহরণ জাগানো, কিছু কথা মন ছুয়ে যাওয়া আর কিছু ঘটনা অন্তরে ব্যথিত করা এই সব ঘিরেই বাংলা ব্লগ আর সবসময় এটাই ব্লগের আদর্শ হওয়া চাই। সমাজরে অব্ক্ষয় রোধে বাংলা ব্লগ গণমাধ্যমের বিশেষ ভূমিকা পালন করতে পারবে সেই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি আমার বাংলা ভাষার মাধুর্যতা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আর তার জন্য বাংলা ব্লগকে আমি আমার পাশে আজীবন সাপোর্ট হিসেবে পেতে চাই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।