দাদুর মুখে শুনেছি কত যুদ্ধের কথা
আরো শুনেছি কত যুদ্ধের ভয়াবহতা..
বুকে কষ্টের পাথর জমে যায় ঠিক তখন
মহান যুদ্ধে মোর ছিল না কোনো অবদান ভাবি যখন....
জম্ম আমার হল যুদ্ধের অনেক পরে
সেই যন্ত্রনাটাই জাগে আমার বুকে বারে বারে
কেন পারিনি যুদ্ধ করিতে, কেন পারিনি অস্ত্র ধরিতে
পাক-বাহিনীর অত্যাচারে বাঙালি যখন অসহায়
সেই কথাটা ভাবলেই আমার বুক ভরে কান্নায়....
মানুষ নামের নর-পিশাচ তারা
পড়েছিল তাদের রোশানলে যারা
অকালে জীবন গেল তাদের এই নর-পিশাচদের হাতে
কি দোষ ছিল আমার বাঙালিদের,
কেন এভাবে মারল তাদের
মা-বোনদের ইজ্জতের কি ছিল না কোনো দাম,
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, জীবন দিল যারা উৎসর্গ করে
জানাতে চাই তাদের হাজার হাজার সালাম.......
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




