somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভৌতিক গল্পঃ রহস্য

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর ডিসেম্বরের কথা। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ। আমরা ৫ বন্ধু মিলে ঠিক করলাম বেড়াতে যাব। স্থান হিসেবে নির্বাচন করলাম সিলেটকে। আমি, পিয়াল, ইমন, তুর্য, শামস ---- আমরা পাঁচ বন্ধু মিলে এক সকালে বেরিয়ে পড়লাম। আমাদের যাত্রা শুরু হল ট্রেনে। গন্তব্যস্থলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। মাঝ রাত্তিরে সিলেট পৌছলাম। থাকার জন্য বেছে নিলাম একটা মোটামুটি মানের হোটেলকে। হোটেলটা ছিল ৪ তলা। আমরা চেয়েছিলাম ৩ তলায় থাকতে। কিন্তু দেখা গেল ৩ তলায় পর্যাপ্ত রুম খালি নেই। তাই ৫ বন্ধুই যাতে একই ফ্লোরে থাকতে পারি, এজন্য আমরা শেষ পর্যন্ত ৪ তলাতেই থাকার সিদ্ধান্ত নিলাম।

তো, সেদিন আমরা দীর্ঘ ট্রেন জার্নি করে খুব ক্লান্ত ছিলাম। তাই নিজেদের রুমে ঢুকেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই আমার ঘুম ভেঙ্গে গেল। প্রথমে বুঝি নাই, কেন হঠাত ঘুম ভাঙল। ঘুমটা একটু হালকা হতেই টের পেলাম, ছাদে কেমন একটা শব্দ হচ্ছে। বুঝলাম, এজন্যই আমার ঘুম ভেঙ্গেছে। কিন্তু, এত রাতে ছাদে কেন শব্দ হবে? অবাক হলাম, কিন্তু কিছুক্ষনের মধ্যেই আবার ঘুমিয়ে পড়লাম।

সকালে উঠে বন্ধুদের একবার জিজ্ঞেস করেছিলাম, ওরা রাত্তিরে অদ্ভুত আওয়াজটা শুনেছে কিনা। কিন্তু ওরা জানাল, শোনেনি! শামস তো আমার কথা হেসেই উড়িয়ে দিল আর আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগল। কিন্তু আমি ঠিক করলাম, আজ রাতেও যদি এমন হয়, তাহলে ওদেরকে অবশ্যই ডেকে শব্দটা শুনাব।

যাইহোক, সেদিন সারাদিন সিলেট শহর ঘুরে বেড়ালাম। হযরত শাহজালালের মাজার, শাহ পরানের মাজার দেখে আসলাম। দুপুরে এক চা বাগানের মধ্যে পিকনিক করলাম। সব মিলিয়ে খুব মজা করে কাটালাম সারাদিন। হোটেলে ফিরতে ফিরতে আজও প্রায় মাঝরাত। এসেই সবাই বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমি আজ আর ঘুমালাম না। কান খাড়া করে রাখলাম, কোন শব্দ শোনা যায় কিনা দেখতে। হ্যা, ঘন্টা খানেক পর ছাদ থেকে আওয়াজটা ভেসে আসতে লাগল। আজ শব্দটা আগেরদিনের চেয়ে জোরে হচ্ছে। আমি ভাবলাম ওদেরকে ডাকি। কিন্তু আজ ওরাও শব্দটা শুনেছে। সবাই এল আমার রুমে। আমাদের মধ্যে তুর্য খুব ভীতু। ও তো ভয়তে কাঁপতে লাগল। কিন্তু আমি বললাম, ভয়ের কিছু নাই। চল, ছাদে গিয়ে নিজেরাই দেখে আসি কি ব্যাপার।

কিন্তু ছাদে যেতে গিয়ে দেখলাম ছাদের দরজায় তালা ঝুলছে। আমরা ঠিক করলাম, সকালে উঠে ম্যানেজারকে জিজ্ঞাসা করব এ ব্যাপারে। পরেরদিন সকালে ম্যানেজারকে এ ব্যাপারে বললে সে ইতস্তত করে বলল, আসলে এইটা নতুন কোন ব্যাপার না। প্রায় রাতেই ছাদে কি যেন একটার শব্দ পাওয়া যায়। আমরা ম্যানেজারকে চেপে ধরলাম গোটা ব্যাপারটা আমাদেরকে খুলে বলতে। তখন তিনি আমাদের জানালেন এক আশ্চর্য কাহিনী।

কয়েক বছর আগে এই হোটেলে এসেছিল এক দম্পতি আর তাদের বাচ্চা এক মেয়ে। তখন হোটেলের ছাদ সকলের জন্য উন্মুক্ত ছিল। তো, কিভাবে যেন চার তলা থেকে বাচ্চা মেয়েটা ছাদে চলে যায় আর দুর্ভাগ্যবশত ছাদ থেকে মেয়েটা পড়ে মারা যায়। তারপর থেকেই হোটেলের ছাদ থেকে প্রায়ই একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়।

আমাদের মধ্যে ইমন আর আমি খুব সাহসী । আমরা ঠিক করলাম, আজ রাতটা ছাদে কাটাব এবং দেখব আসলেই ছাদে কিছু আছে কিনা। কিন্তু ভীতু তুর্য আর শামস রাজি হল না। ম্যানেজারও খুব আপত্তি করল। কিন্তু আমি আর ইমন আমাদের সিদ্ধান্তে অটল থাকলাম। তাই শেষ পর্যন্ত রাতে ছাদে যাওয়ার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকল।

রাত্তির ১১টা থেকে ছাদে গিয়ে বসে থাকলাম। কিন্তু কিচ্ছু চোখে পড়ল না। কাউকে দেখতেও পেলাম না। এভাবে ঘন্টা দুই কেটে গেল। রাত ১টার দিকে ঘটল ঘটনাটা। হঠাত দেখতে পেলাম, একটা সাদা ছায়া গোটা ছাদজুড়ে ভেসে বেড়াচ্ছে। কিন্তু তা মাত্র আধমিনিটের জন্য। তারপরই হঠাত করে সাদা ছায়া বাতাসে মিলিয়ে গেল।

বিস্ময়ের ঘোর ভাঙতেই খেয়াল করলাম, আমরা পাঁচ বন্ধুই দাঁড়ানো অবস্থা হঠাতই বসে পড়েছি। তাও আবার ছাদের একদম কিনারে। ছাদের কোন রেলিংও নাই। একটুর জন্য বেচে গেলাম!

পরে শুনেছি, ওই মেয়েটাকে নাকি কেউ ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে মেরেছিল। আরও অবাক করা ঘটনা, মেয়েটা নাকি মারা গেছিল রাত ১টা থেকে ২টার মধ্যে। এত রাতে কেন একটা বাচ্চা মেয়ে ছাদে উঠবে? কেই বা তাকে ধাক্কা মেরে ফেলে দেবে? আর এই ঘটনার সাথে সাদা ছায়াটারই বা কি সম্পর্ক? এটা কি কোন মার্ডার কেস নাকি প্যারানরমাল কিছু? কোন রহস্যেরই এখনো কিনারা হয়নি।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×