somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নাবালকের কিছু কথা.।!!!!!!

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুমিকাঃ
আমরা বাঙ্গালীরা কেন নিজেরা নিজেদের সম্মান করতে জানি না???? মানুশ হিসাবে কেন আমরা এত নিচ??? আমাদের মন মানসিকতা কেন এত ছোট হবে???? আমাদের কেন নিজস্ব কোন স্বকিয়তা থাকবে না, কেন আমরা শুধু অপরেরটা দেখে দেখে অনুকরন করবো????

অথচ, অথচ এমনটা তো হবার কথা ছিল না, জাতি হিসাবে পুরো বিশ্বে আমাদের অন্যরকম এক ইতিহাস ছিল, গৌরবময় ইতিহাস, সে জাতি কেন আজ সারা বিশ্বে লজ্জিত হবে, মাথা নিচু করে চলবে, নিজের দেসের পরিচয় দিতে লজ্জা পাবে????? এ কাদের দোষ???

এক জন নাবালকের সম্প্রসারিত আলোচনাঃ

বাংলাদেশ খুবই গর্বিত কারন এ দেশ প্রতিবেশি হিসাবে পেয়েছে মহান দুই দেশকে, ভারত ও পাকিস্তান এর মত বন্ধুপ্রতিম, উপকারি দেশ সারা দুনিয়াতেও আর দুটি আছে কি না আমি জানি না...!!!!

এরা বরই সাহায্যকারী দেশ, যদিও আমরা অনেকেই এদের উপকার কে ঠিক পছন্দ করি না, এই পাকিস্তান ৫২ তে আমাদের ভাষা উর্দু করে আমাদের উপকার করতে চেয়েছিল, অথচ আমাদের কিছু বে-আক্কেল ছাত্রনেতার কারনে তা হয় নি, আমরা পেয়েছি বাংলা ভাষা...!!!! এরপরেও বারবার পাকিস্তান চেয়েছে আমাদের উপকার করতে, তার সবচেয়ে বড় প্রমান তারা দিতে চেয়েছিল ৭১এ, আমাদের কে তাদের ভুখন্ডের অংশ করে নিয়ে...!!!! কিন্তু, আফসোস, এবারেও আমাদের মাথা মোটা কিছু লোকের কারনে আমরা পেয়েছি আমাদের সোনার দেশ, বাংলাদেশ...!!!! তাদের উপকারের কথা শিশু, নাবালক, জ্ঞ্যানি সবাই জানে আমি আর বিস্তারিত না বলি...!!!!

দীর্ঘ ৯মাস ধরে পাকিস্তান আমাদের পুঙ্গি বাজানোর পরে আমাদের বিজয় যখন সুনিশ্চিত ঠিক তখন সাহায্যের হাত বারিয়েছিল আরেক উপকারি দেশ ভারত বিজয়ের কিছুদিন আগে আগে। পাকিস্তান আমাদের পুঙ্গি বাজিয়েছিল ৯মাস, আর ভারত গত ৪২ বছর ধরে ক্রমান্ন্যয়ে আমাদের পুঙ্গি বাজিয়ে আসছে, আমরা টের ও পাচ্ছি না,...!!!! ভারত নানাভাবে আমাদের উপকার করে আসছে, তারা আমাদের দিয়েছে স্যাটেলাইট রাজত্ব, আজ বাংলাদেশের ঘরে ঘরে চলে ভারতিয় মিডিয়ার জয়জয়কার, তাদের মিডিয়ার কল্যানে আজ আমরাও আমাদের মিডিয়াকে তাদের মত করে গরে তুলতে জেয়ে এক প্রতিবন্ধি মিডিয়া পেয়েছি...!!!!! আমরা সব কিছুই তাদের থেকে নকল করি, নাচের, গানের, রিয়ালিটি শো, খবর সবই আমরা তাদের থেকে টুকলিফাই করে নিয়েছি, আর আজ এমনই দশা হয়েছে যে তাদের দেশে কিছু হলেই আমরা তা নিয়ে নেই কপি করে, তাদের দেশে সিরিয়াল বানাচ্ছে আমরাও বানিয়ে ফেলি, তাদের চ্যানেল ছাড়া আমরা অচল, আর তাদের দেশে আমাদের চ্যানেল নিষিদ্ধ, আজ তাদের দেশে রেপ হয়েছে বাসে, আলবৎ এক সপ্তাহের মদ্ধে আমাদের দেশেও বাসে রেপ হউয়া চাই, হয়েছেও কিন্তু কয়েকদিন দেরি হয়ে গেছে, শুধু পার্থক্য একটাই তাদের দেশে রেপ হউয়ার পর শুধু তারা নয় আমরাও তাদের হয়ে প্রতিবাদের ঝর তুলেছি, কিন্তু আমাদের দেশে রেপ হলে আমরাও প্রতিবাদ করি না, তারাও করে না...!!!! তাদের দেশের বর্ডারে কেউ বি.এস.এফ দের গুলি করলে তারা সাথে সাথে পাল্টা আক্রমন করে, আর আমাদের দেশের মানুশ বর্ডারে তারা মেরে ফেললে আমরা তাদের কাছ থেকে হাসিমুখে, কিঞ্চিত লজ্জা নিয়ে লাশ ফেরত চাই, লজ্জিত হই এইভেবে কেন যে বাঙ্গালীরা তাদের বর্ডারে যায়, না গেলেই তো আর গুলিও খেত না...!!!!
তাদের দেশে IPL হলে আমরা সবাই মন দিয়ে খেলা দেখি, আমাদের প্লেয়ার নিয়ে সাইড বেঞ্চে বসিয়ে রাখে, তবুও আমরা তাদের খেলা দেখে উল্লাস করি, আর আমাদের দেশে BPL হলে তারা তাদের প্লেয়ারদের দেয় না, আর আমরাও BPL বাদ দিয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখি, আমরা তাদের পন্য পারাপারের জন্য ট্রানজিট সুভিদা দেই, বিনিময়ে তারা দেয় আশ্বাস ছিটমহল বিনিময়ের, কিন্তু চুক্তির ২বছর পরেও তা বাস্তবায়ন হয় না, ভারত বরই উপকারি দেশ, তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি একমাত্র দেশপ্রেম বাদে...!!!!!

বঙ্গবন্ধু কিংবা জিয়া অথবা মুক্তিযোদ্ধারা যে কারনে দেশকে স্বাধীন করতে চেয়েছিল তা তো হয় নি, উপরন্তু জা হয়েছে তা কেউ চাই নি...!!!!!

পাকিস্তানের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা ঠিকই পেয়েছি, কিন্তু আজো যা পাইনি তা হলঃ-
১. স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু তা রক্ষা করতে পারি নি, এক দল খমতায় এলে তারা এক দেশের কাছে দেশ বিক্রির পায়তারা করে, আর আরেক দল ক্ষমতায় এলে সেই পুরনো আদি ও অকিত্রিম বন্ধু পাকিস্তানের কাছেই যায় আরও কিছু সাহায্য পেতে, এমনই আমাদের স্বাধীনতা...!!!!
২. আমরা পেয়েছি গনতন্ত্র, অথচ গনতন্ত্রের নামে পালাক্রমে দুই দলের কাছে আমরা বন্দী হয়ে আছি সেই ২০ বছর ধরে...!!!! এমনই আমাদের গনতন্ত্র...।!!!!
৩. আমরা পেয়েছি মহান দুই দল বি.এন.পি আর আওয়ামি লিগ, যারা দেশের উন্নতির চেয়ে দলের উন্নতির দিকেই বেশি মনোযোগী থাকে, যারা প্রতি ৫ বছর ধরে অপেক্ষা করে থাকে দেশের সেবার নামে নিজেদের সেবা করার জন্যে, এমনই আমাদের রাজনিতি...!!!!!
৪. আমরা পেয়েছি ধর্ম নিরপেক্ষতা, অথচ এখনও ধরমের নামে আমরা বৌদ্ধ মন্দির পুরিয়ে দিয়ে উল্লাস করি, এমনই আমাদের ধর্ম নিরপেক্ষতা...!!!!
৫. আমরা পেয়েছি ছাত্র রাজনীতি, ৫২, ৬৯, ৭১, ৯০ এ যেসব ছাত্র নেতা ছিল তাদের মত বোকা নেতা নয়, পেয়েছি মহান সব ছাত্রনেতা, যারা রাজনীতি করে বাসে ভাড়া না দিয়ে চলা ফেরা করতে, দোকান থেকে বিনামুল্যে খাবার খেতে, টঙ্গের গরিব দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলতে, দলের সঙ্কট মুহুরতে চাপাতি হাতে রাস্তায় নামতে, এমনই আমাদের ছাত্র রাজনীতি...!!!!
৬. আমরা পেয়েছি ১৬ কোটি মানুষ, জার মদ্ধে ৮ কোটি মানুষ বি.এন.পি করে আর বাকিরা করে আওয়ামী লিগ, ঠিক একই হিসাব ভারত আর পাকিস্তানের বেলায়ও সত্যি, প্রতি ৫ বছর পর পর সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করে, এবার কাদের হাতে বাশ খাওয়া যায় এই চিন্তায়, এমনই আমাদের দেশের জনগন...!!!!!!

একজন প্রতিবন্দির উপদেশঃ
দেশের বিভাগ না বারিয়ে দেশকে দুটি রাজ্যে ভাগ করে দেয়া উচিত, এক ভাগের মালিকানা পাবে বি.এন.পি আরেক দলের মালিকানা পাবে আওয়ামি লিগ, তারপর তারা নিজেদের মনের মত করে উন্নতি করতে থাকুক জার জার রাজ্যের, কোন হরতাল থাকবে না, কোন ছাত্রলিগ-ছাত্রদল সংঘর্ষ থাকবে না, দুই রাজ্যে দুটি দুদক, দুটি আদালত, দুটি বিচার বিভাগ, সব কিছুই সমান ভাবগে ভাগ করে দেয়া হবে, এক রাজ্যে হতে আরেক রাজ্যে জেতে হলে পাসপোর্ট লাগবে, লাগবে অনুমতি, লাগবে ইন্সিউরেন্স, কারন কোন রকম সংঘর্ষ আমাদের কাম্য না, তাতে করে অন্তত বিশ্বজিৎ কিংবা ছোট ছোট শিশুরা বেচে থাকবে, আর আমরাও যেহেতু প্রত্যেকেই কারও না কারও অনুসারি তাতে কারও বিসেশ সমস্যা হবার ও কথা না, তবুও আমরা চাই শান্তি, এই পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ প্রানি হিসেবে এতটুকু তো আমরা চাইতেই পারি...!!!! যে দেশের মানুশের রয়েছে ৫২, ৭১, এর মত বিজয় গাথা, সে দেশের মানুষ হয়ে একটু শান্তি চাওয়াটা কি খুব দোষের কিছু?????
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×