somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা.।!!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমস্যা আওয়ামিলিগ কিংবা বিএনপির না, তারা তো কেবলমাত্র দুটি রাজনৈতিক দল মাত্র...!!!! সমস্যা সেই সব জনগণের যারা মৌলবাদী...!!!!! (এখানে জ্ঞ্যাতার্থ যে, মৌলবাদী বলতে বুঝায় তাদেরকে যারা মূলকে আঁকড়ে পরে থাকে, শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই মৌলবাদী হবে এই ধারনা সম্পূর্ণ ভুল, আওয়ামিলিগ কিংবা বিএনপির ও মৌলবাদী আছে যারা এই দুই দলের দোষ ত্রুটি না দেখে শুধুমাত্র অন্ধের মত সমর্থন করে)
দুটি দলেরই আলাদা নীতি, আদর্শ, মহান নেতা, অবিস্মরণীয় ইতিহাস, সাফল্য আছে...!!! এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, ঠিক যেমনটি কোন সন্দেহ নেই এই দুই দলেরই রয়েছে বিপুল সংখ্যক গোঁড়া সমর্থনকারী কিংবা মৌলবাদী...!!!!

আমি ব্যাক্তিগত ভাবে গোঁড়া সমর্থকদের কিংবা মৌলবাদীদের কখনই সমর্থন করি না, কারন আমি বিশ্বাস করি, ভালোবাসা ভালো, কিন্তু যেই ভালোবাসা একজনকে অন্ধ করে দেয় তা কখনই ভালো হতে পারে না, অন্ধ ভালবাসায় আর যাই থাক যুক্তি, বাস্তবতা আর সত্যতা থাকে না, অন্ধ ভালবাসায় মানুষ শুধু একটিমাত্র অংশ দেখতে পায় অন্ধের হাতি দেখার মত, সম্পূর্ণ অবস্থা দেখতে হলে দৃষ্টি শক্তি থাকাটা জরুরী, যা গোঁড়া সমর্থকদের কিংবা মৌলবাদীদের কোনকালেই থাকে না...!!!

আমি রাজনীতি বুঝিনা, আমি জানিনা যারা রাজনীতিতে জড়ায় তাদের মধ্যে কতজন শুধুমাত্র দেশের কথা চিন্তা করে রাজনীতি করেন, আর কতজন নিজের স্বার্থে (হোক তা চাকুরী, অর্থ, ফ্রি খাওয়া, লোকের কাছ থেকে ভয় দেখিয়ে শ্রদ্ধা আদায় করা ইত্যাদি) রাজনীতিতে যোগ দেয়, কতজন ছাত্র কিংবা যুবক আছে যারা দেশকে পরিবর্তন করার জন্যে রাজনীতিতে যোগ দেয় (অনেকেই আছে যারা দোহাই দিয়ে বলবে রাজনীতিকে পরিবর্তিত করতে হলে আগে রাজনীতিতে যোগ দিতে হবে, আর এক সময় অবাক হয়ে লক্ষ্য করি রাজনীতিই তাকে পরিবর্তিত করে ফেলেছে)...!!!!!! আর এইকারনেই হয়তো বুঝতে পারিনা ক্ষমতায় আওয়ামিলিগ কিংবা বিএনপি যেই থাকুকনা কেন অপামর জনসাধারণ তথা সামগ্রিক দেশের উন্নতি খুব একটা আশানুরুপ হয়না কেন...!!!!

আমার এই ক্ষুদ্র জিবনে আমি আওয়ামিলিগ এবং বিএনপি দুই দলকেই সরকারে থাকতে দেখেছি, আর যতটুকু বুঝেছি তা হল, এই দুই দলের রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, নীতিতে পার্থক্য থাকলেও তাদের সরকার থাকাকালীন সময়ের রাজনৈতিক কৌশল প্রায় একইরকম...!!! তারপরেও আমরা প্রতি পাঁচ বছর পর পর আশায় বুক বাঁধি, নতুন সরকার হয়তো দেশের জন্যে কিছু করবে, দেশের সাধারন মানুষের জনে কিছু করবে, আর তাই আমাদের মুল্যবান ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করি, কিন্তু আমাদের ভাগ্য তথা দেশের ভাগ্য কি আদৌ পরিবর্তিত হয়????? রাজনৈতিক দলের সৃষ্টি হয় জনগণের জন্যে, জনগণের মাধ্যমে, জনগন জতদিন চাইবে ততদিন রাজনৈতিক দল থাকবে, যখন চাইবেনা তখন থাকবে না, অথচ অবস্থা দেখে মনে হয় দলের জন্যেই জনগন, আর তাইতো এখন দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নেতা...!!!! আর এ সবই হয়েছে শুধুমাত্র অন্ধ সমর্থকদের কিংবা মৌলবাদীদের কল্যানে...!!!! দু-জন মানুষের মধ্যে আওয়ামিলিগ আর বিএনপি নিয়ে তর্ক হয়, টিভিতে এই দুই দল নিয়ে টকশো হয়, মিছিল মিটিং, আলোচনা সমাবেশ সবই এই দুই দলকে ঘিরে, কিন্তু কেন???? এমন কি কোনদিন আসবে না, যেদিন দুজন মানুষের মধ্যে তর্ক হবে দেশের উন্নয়ন নিয়ে, টেলিভিশন এ টকশো হবে দেশের খেটে খাওয়া মানুষের উন্নতির পদ্ধতি নিয়ে, মিছিল মিটিং, আলোচনা, সমাবেশ হবে দেশে কল কারখানা, ব্রিজ, রাস্তা, ইত্যাদি নিয়ে...!!!!

আমি খুব আশাবাদি মানুষ, আমি খুব আশা নিয়ে গভীর আগ্রহে অপেক্ষা করে আছি, আমি প্রতদিন সপ্ন দেখি যে এদেশের পরিবর্তন হবে, রাজনীতির ধরন পাল্টাবে, দেশটা অনেক উন্নত হবে.।।!!!! যে দেশের রয়েছে ৫২, ৭১, এর মত ইতিহাস সেই দেশের উন্নতি ঠেকাবে এমন শক্তি আছে কার???? শুধু অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত সময়ের, আর সেদিন খুব বেশি দূরে নয়, এই এলো বলে...।!!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×