somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহবান.।!!!

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ছোট বেলা থেকেই অনেক কনফিউজিং শিক্ষা দেয়া হয়, যার ফলশ্রুতিতে আমরা যারা একটু দুর্বল কিংবা মাঝারী মেধার অধিকারী হই তারা আর সেই শিক্ষা থেকে বের হতে পারি না...!!!! আমরা সুশিক্ষিত হয়ে যাই ঠিকই, কিন্তু স্বশিক্ষিত হতে পারি না...!!! আর এই কারনে আমরা অধিকাংশই জীবনের চলার পথে পিছিয়ে পড়ি...!!! কিছু কনফিউজিং শিক্ষার নমুনা দেয়া যাক,

* মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ( উচিত ছিল শেখা, বিবেকবান মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব)

* পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ( উচিত ছিল, বুঝে করা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি)

* সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। (উচিত ছিল, বিবেক দ্বারা নির্ধারিত পন্থাই সর্বোৎকৃষ্ট পন্থা) অনেক ক্ষেত্রে মিথ্যা বলাও সর্বোৎকৃষ্ট পন্থা হতে পারে অবস্থা বুঝে।

* দুস্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো, যা, নাই মামার চেয়ে কানা মামা ভালোর সাথে পরস্পর বিরোধী। (উচিত ছিল শেখা, খারাপ কেউ থাকার চেয়ে শুন্যতা ভালো, তবে শুন্যতা অপেক্ষা ভালো কেউ থাকা সবচেয়ে উত্তম)

* এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান ( এ জগতে কেউ কারও জায়গা ছাড়ে না, আর কাউকে বিনামুল্যে কিছু দিলেও সে সেটার মুল্য বোঝে না, তাই উচিত ছিল শেখা, এসেছে নতুন শিশু, তাকে শিখাও ভালো কিছু, করে নিক জায়গা নিজের মত, গড়ে নিক ভাগ্য সবার মত।)

* ব্যার্থতাই সফলতার চাবিকাঠি (উচিত ছিল শেখা, ক্রমাগত চেস্টা করে যাওয়াই সফলতার চাবিকাঠি)

এরকম অসংখ্য উদাহরন দেয়া যাবে...!!!! পৃথিবীর সবজাতিই উন্নত হচ্ছে দিনকে দিন, শিক্ষায়, সভ্যতায়, প্রজুক্তিতে, সৃষ্টিতে, আবিস্কারে, চেতনায় আর শুধুমাত্র আমরাই এক জাতি যাদের সবিছুতেই অবনতি হচ্ছে ক্রমাগত নৈতিকতায় (শিক্ষায়) আদর্শে, দেশপ্রেমে (চেতনায়), ঐক্যমত্যতায়, ভালোবাসায় (সৃষ্টিতে), পরপকারিতায় (সভ্যতায়), চিন্তায় (আবিস্কারে)...!!! আর এর পিছনে কারন দুটি, এক, আমরা পরিবর্তন বলতে শুধু অন্য জাতিকে অন্ধ অনুসরন করা বুঝি, নিজেরা বুঝে কিছু করতে চাই না...!!! আর দুই, আমরা নিজেদের ভালো নিজেরা বুঝলেও সবার সম্মিলিত ভালো বলতে কিছু বুঝি না, যে কেউ তাই সহজেই (ডিভাইড এন্ড রুল নিতিতে) আমাদের উল্টা পাল্টা কিছু বুঝিয়ে তার সার্থ হাসিল করে নিতে পারে...!!! পারবে নাইবা কেন, যারা জাতিগত ভাবে স্বার্থপর জাতি তারা সবসময় নিজে সবার চেয়ে বেশি উন্নত হতে চায়, আর সেই লোভে পরে উন্নতি যতটুকু করতে পারে, অবনতি হয় তারচেয়েও ঢেড় বেশি..!!!! সেই জাতিই উন্নত হয়, যারা নিজেরা উন্নত হতে চায়, না পারলে অপরকে সাহাজ্য করে উন্নত হতে এই নিতিতে চলে...!! আর আমাদের নীতি একটাই, হয় নিজে উন্নত হও, না পারলে কাউকে উন্নত হতে দিও না বরং যে উন্নতি করতে চায় তাকে ছেচড়ে নিচে নামিয়ে নিয়ে আসো...।!!! এমনই এক মহান জাতি আমরা...।!!! আর এসবের পিছনে মূলমন্ত্র হল, আমরা সুশিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু কেউ স্বশিক্ষিত হচ্ছি না...!!!! প্রমথ চৌধুরী যথার্থই বলেছিলেন, "স্বশিক্ষিত মাত্রেই সুশিক্ষিত, কিন্তু সুশিক্ষিত মাত্রেই স্বশিক্ষিত নয়"। আমাদের সকলের চাওয়া হোক স্বশিক্ষিত হয়ে ভালো মনের বিবেকবান মানুষ হওয়া...!!!! তাহলেই আমাদের জগতটাও ভালো হয়ে যাবে, কারন, এটা সত্যি যে "নিজে ভালো তো জগত ভালো"...!! আসুন, নিজে ভালো হই, আর অপরকে ভালো হতে উদ্ভুদ্ধ করি...!!!! সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই...!!!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×