মাইক্রোবাসের ভেতর থেকে এক দুর্বৃত্ত রিকশায় থাকা নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিল। ব্যাগটি ডান হাতের সঙ্গে প্যঁচানো থাকায় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ অবস্থায় মাইক্রোবাসটি তাঁকে সোবহানবাগ মসজিদের সামনে থেকে টেনেহিঁচড়ে প্রায় ১০০ গজ দূরে নিয়ে যায়। রাপা প্লাজার কাছে হাত থেকে ব্যাগটি ছুটে যায়। এরপর মাইক্রোবাসে থাকা দুর্বৃত্তরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
প্রথম আলোর এই খবরটা আজ অনেকে পড়েছেন নিশ্চয়। আমিও পড়েছি। এবং অবাক হয়েছি, অঝোরে কেঁদেছি। এ ভেবে যে- মানুষ এত হায়েনা হয় কিভাবে?! সামান্য কিছু অর্থ বা সম্পদের লোভে মানুষ কিভাবে মানুষের জান নিষ্ঠুরভাবে কেড়ে নিতে পারে! হাসি মুখকে মূহূর্তেই মৃত মুখে পরিণত করতে পারে!
ছিনতাইকারী এসব হায়েনাদের জনসম্মুখে কঠোর বিচার না হওয়া পর্যন্ত এরকম নির্মম হত্যা বন্ধ করা কখনই সম্ভব হবে না।
জানি এ অন্যায়ের কোন সুষ্ঠু বিচার হবেনা এ দেশে। তারপরেও কামনা করি দৃষ্টান্তমূলক শাস্তি পাক অপরাধীরা। যেন মৃতের আত্মা শান্তি পায়।
কিভাবে পারে মানুষ এভাবে হত্যা করতে মানুষকে!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।