আজ একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, যেতে পারব না শুধু হরতালের কারণে। মা কোনভাবেই বাসা থেকে বের হতে দিবেন না।
২ নভেম্বর থেকে শুরু হবে- জে এস সি ও জে ডি সি পরীক্ষা। ২১ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহণ করবে। হরতালের কারণে এই শিশুগুলো যথা সময়ে পরীক্ষা দিতে পারবে না।
আমি যে আজ আমার কাজে যেতে পারছি না, শিশুরা যে পরীক্ষা দিতে পারবে না। এর দায় কে নিবে, সরকার না জামায়াত?
হরতালের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের প্রাণ ঝরছে। কোটি কোটি সময় নষ্ট হচ্ছে। এসব ক্ষতিপূরণ কে দিবে, সরকার না জামায়াত?
তাই সবাই সবার ফেসবুক, টুইটার সহ অন্যান্য যোগাযোগের মাধ্যমগুলোর স্ট্যাটাসে লেখুন- চাই না হরতাল, চাই শান্তি। আইন করে হরতাল বন্ধ করা হোক।
চলুন গর্জে উঠি একসাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



