somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাশ বাংলাদেশ

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, আসিফ আকবর এর এই গানটি বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং হয়ে আছে শুরু থেকেই। ২০০৩ সালে একটি ভঙ্গুর দলের উপর ভিত্তি করে, এই দলটিকে উজ্জিবিত করার উদ্দেশ্যে নির্মিত এই গানটির কথাগুলো বাস্তবায়িত হচ্ছে দিন দিন। এখন শুধু বাকি বিশ্বজয়ের।

যে দলটি ঘরের মাটিতেও করুন পরাজয়বরণ করে নিতো, সেই দলটিই ২০০৬ সাল থেকে ঘরের মাটিতে দূর্দান্ত, একে একে নিউজিল্যান্ড, শ্রীলংকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডকে হারিয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসাবস্থায় ২০১৪ সালে ঘরের মাটিতে টি২০ বিশ্বকাপের বাজে পারফরম্যান্স প্রদর্শনের পরও ২০১৫ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাটিতে পাকিস্তান, আফ্রিকা, ভারত এবং সর্বশেষ ইংল্যান্ডকে টেস্ট ও ওয়ানডেতে হারিয়ে হয়েছি অনন্য এক বাংলাদেশ। নির্বাচন পক্রিয়া বাদ দিলে ক্রিকেটে আমরা সঠিক পথেই আছি, পথচ্যুত হইনি।

বিদেশের মাটিতে ভালো করা সহজ না, এটা প্রতিটি দলের জন্যই কঠিন কাজ। এতে চূড়ান্ত হতাশ হওয়ার কিছু নেই।

ক্রিকেটের সফলতা ব্যর্থতাকে যদি দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ দেশের মাটিতে সফলতা ও বিদেশের মাটিতে সফলতা। তাহলে এক ভাগ অর্থাৎ ৫০% সফলতা আমরা ইতিমধ্যে অর্জন করেছি, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল প্রাপ্তি। কেননা ঘরের মাঠেও আমাদের করুন অবস্থার কথা সবাই জানে ও দেখেছে। ধীরে ধীরে বিদেশ জয়ের রাস্তাও তৈরী হবে ইনশাল্লাহ।

তবে বিদেশে সফল হতে গেলে অবশ্যই একটি অভিজ্ঞ দল ঘোষণার কোন বিকল্প নেই। সেটা হউক জিম্বাবুয়েতেও। কেননা দুর্বল জিম্বাবুয়ে সফরে গিয়েও আমরা সিরিজ হেরে আসি, এখনো। কাজেই বিদেশ সফরে অভিজ্ঞতার কোন বিকল্প নেই।

ঘরের মাটিতে দুর্দান্ত সফল হওয়া মিরাজ, বিদেশে পুরোপুরিই ব্যর্থ, এ থেকেই বুঝা যায় ঘরের মাটিতে একটি সিরিজে ৪/৫ জন তরুনকে নিলেও বিদেশে একজন নেওয়াটাও ঝুকির বিষয় হয়ে দাঁড়ায়। ঘরের মাঠে সাফল্য পেলেই একই টিম বিদেশেও নিতে হবে, এই মনমানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সংশ্লিষ্টদের।

বড় বড় দলগুলোও বিদেশ সফর করতে গেলে ২/৩ বৎসর ধরে দলের বাহিরে থাকা অনেক অভিজ্ঞ ক্রিকেটারকেও দলে ফেরায় কন্ডিশনের কথা মাথায় রেখে এবং সফলও হন সেই ক্রিকেটাররা। এই বিষয়গুলো সংশ্লিষ্টদের বুঝতে হবে।

সাফল্যে উচ্ছসিত হওয়া এবং ব্যর্থতায় সমালোচনা থাকবেই। তবে সব বাধা পেরিয়ে ক্রিকেটারদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। যেকোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।

আসিফ আকবর এর সাবাশ বাংলাদেশ গানটিই অনুপ্রেরণা হউক পুরো ক্রিকেট দলের এবং ক্রিকেটারদের। অনুপ্রেরণার পূর্ণ রসদ আছে গানটিতে। গানের কথাগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে, বাকি আছে শুধু বিশ্বয়জয়।

ক্রিকেটেই আমার বাংলাদেশ, জয় হউক বাংলাদেশ ক্রিকেটের, জয় হউক ক্রিকেটারদের, জয় হউক ক্রিকেটের পাগলা সমর্থকদের।

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×