ব্যাট হাতেই রিয়াদের জবাব
২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরেই দলের অন্যতম ভরসা তিনি। নিরবেই দলের হয়ে সব সময় পারফর্ম করেন তিনি। ওয়ানডে ও টি২০ দলে নিয়মিত ভালো করলেও টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো ইনিংস খেলতে না পারার কারনে এবং সর্বশেষ গল টেস্টে ব্যর্থ হওয়ার কারনে সিরিজের ২য় ও বাংলাদেশের গৌরবের ১০০তম টেস্টে দলে জায়গা হয়নি রিয়াদের। উল্টো ওয়ানডে ও টি২০ দল থেকেও বাদ পড়ার অবস্থা তৈরী হয়েছিল। যতটুকু জানা যায় মাশরাফির কারনেই দলে জায়গা পেয়েছেন রিয়াদ।
আজ ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই জ্বলে উঠলেন রিয়াদ। খেললেন ৬৮ বলে হার না মানা ৭১ রানের ইনিংস। দলকে জেতানোর প্রচেষ্টায় চাপ নিয়ে এমন ইনিংস নিঃসন্দেহে প্রশংসার। দলকে জেতাতে না পারলেও আত্মবিশ্বাসের ছাপ ছিল রিয়াদের ইনিংসে।
কোচ এবং সংশ্লিষ্ট সকলের অবহেলার জবাবটা ব্যাট হাতে ভালো ভাবেই দিলেন রিয়াদ, সেই সাথে ওয়ানডে সিরিজে জ্বলে উঠার আভাস দিলেন।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন