somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা এসেছিলো বিলম্বে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফাগুনের কোন এক পর্ড়ন্ত বিকেলে তমার সাথে দেখা হয়েছিল আমার। তমার পড়নে ছিলো হলুদ শাড়ি, খোঁপায় গাদা ফুল। প্রথম দেখাতেই তমাকে ভালো লেগেছিল আমার। আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম বলে, তমাকে নিজের ভালো লাগার কথা বলতে পারছিলাম না। তমাও আমার দিকে তাকাতো, মুচকি হাসতো আমার ভাবভঙ্গি দেখে।

আমি সব সময় ভাবতাম, তমা যদি আমার ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দেয়। এই ভীতির কারনে বলতে পারছিলাম না আমার মনের কথা। তমাকে আমি ভালোবাসি কিনা ফিল করতে চাইছিলাম। যখনই আমি তমার কথা ভাবি, তমার মুখছবি আমার চোখের সামনে ভেসে উঠে, তখনই আমি অনুভব করতাম, আমার মেনে তোলপাড় শুরু হয়ে যেতো। কি এক তীব্র আকাঙ্খা তমাকে কাছে পাওয়ার, তমাকে নিয়ে ঘুরতে যাওয়ার। আমিতো এতোটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে, পারলে তমার বোনের কাছে বিয়ের প্রস্তাব নিয়েই যাবো সরাসরি।

আগে নিজের পরিচয়টা দিয়ে নেই, আমি রাকিব। লেখাপড়া শেষ করে চাকুরী প্রত্যাশী। অবসর সময়ে বাবার ব্যবসায় সময় দিচ্ছি। তমা আমাদের পাশের বাড়ীর এক বড় ভাইয়ের শ্যালিকা। সে নিয়মিতই তার বোনের বাড়ীতে বেড়াতে আসে নাকি। কিন্তু আমি বাড়ীর বাহিরে থেকে লেখাপড়া করায় তাকে আগে দেখিনি। প্রথম যেদিন দেখলাম, সেদিনই বিস্তারিত জেনেছি।

আমি সুযোগ পেলেই পাশের বাড়ীতে যেতাম, তমাকে দেখার জন্য। ভাবির সাথে আগেই পরিচয় ছিলো ভালো, কথাবার্তা হতো। তাছাড়া ভাবীও যথেষ্ট শিক্ষিত। পড়ালেখা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা হতো ভাবীর সাথে। তমার দিকে আমার তাকানো তমাও খেয়াল করতো, মুচকি হাসতো। কিন্তু আমি সাহস করে তমাকে মনের কথা বলতে পারিনি।

হঠাৎ আমার চাকুরী হয়ে যাওয়ায় শহরে চলে আসি। চাকুরীর ব্যস্ততায় তমার কথা ভুলে যাই। দীর্ঘদিন পর বাড়ী এসে ভাবির কাছ থেকে জানতে পারি তমার বিয়ে হয়ে গেছে এক ব্যবসায়ীর সাথে। ততটা খারাপ না লাগলেও অন্যরকম লাগছিল তমার বিয়ের কথা শুনে।
অফিসে এসে কাজে মন বসাতে বেশ সময় লেগেছিল আমার। কিছুদিন যেতে না যেতেই বাবা ফোন করেছে, আমার জন্য মেয়ে দেখছে। আমি যেনো দ্রুত বাড়ীতে যাই। অফিস থেকে ছুটি নিয়ে বাড়ীতে যাওয়ার পর দেখি তমা এসেছে তার বোনের বাড়ীতে। তমাকে প্রথম দেখার পর থেকে মনে যে জড়তা ছিলো তার সাথে কথা বলতে, এখন আর সেটা নেই। দুজনেই একে অপরের সাথে কুশলাদি বিনিময় করলাম।

হঠাৎ তমাই প্রসঙ্গটা তোললো, আচ্ছা আপনি আমাকে পছন্দ করতেন, কিন্তু বলেন নাই কেনো?
আমি ইত্যস্তর করতে থাকাবস্থায়, তমাই বলছে
জানেন, আমিও আপনাকে পছন্দ করেছিলাম, চাইছিলাম আপনার কাছ থেকে প্রস্তাবটা আসুক, কিন্তু আপনি কিছুই বলেননি। আর শেষে চাকুরী হয়ে যাওয়ায় শহরে চলে গেলেন। এদিকে আমারও হুট করে বিয়ে হয়ে গেলো।
আমি তমার কথা শুনে হাসছি, আর বলছি-
তুমি আমাকে পছন্দ করেছিলে, এটা বলোনি কেনো তাহলে?
মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না, আমি ছেলে হয়েও বলেননি, আর আমিতো মেয়েই।

নিজের ভীতি ও বোকামো মানসিকতার কথা বারবার মনে পড়ছে এখন আমার। সেদিক সাহস করে তমা “তোমাকে আমার অনেক ভালো লাগে, আমার চলার পথের সঙ্গী হবে” এটুকু বলতে পারিনি বলেই তো তমার পরিবর্তে আজ অন্য কাউকে গলায় ঝুলাতে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×