somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কন্যা সন্তান বোঝা-অভিশাপ নয়, আল্লাহর নেয়ামত

০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কন্যা সন্তান নিয়ে আমাদের সমাজের কিছু মানুষের নাক সিটকানোর অভ্যাস বেশ পুরনো। বর্তমান সময়ে কন্যা সন্তানদের নিয়ে ধ্যান-ধারণার কিছুটা পরিবর্তন হলেও এখনো কিছু মানুষ নামের পশু রয়ে গেছে, যারা সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে নারীকে মূল্যায়ণ না করে দেখে পুরুষের অধীনস্থ নিরীহ কিংবা সংসারের বোঝা হিসেবে।

এক ব্যক্তি কন্যা সন্তান জন্মদানে অসন্তুষ্টি প্রকাশ করে স্ত্রীকে তালাক দিয়েছে। এরকম ঘটনা অহরহই ঘটছে বাংলাদেশে। একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করায় স্ত্রীকে মারধর, সন্তানদের অযত্মে অবহেলায় ফেলে রাখা, সংসারের হাল ধরতে পারবে না মনে করা এবং পরিবারের সব সন্তান কন্যা হলে ভবিষ্যত বংশধর থাকলো না মনে করার মতো হীন মানসিকতার মানুষের অভাব নেই এখনো।
শুধু পিতা কর্তৃক অসন্তোষই শেষ নয়। কন্যা সন্তান জন্ম দিলে শ্বশুড়-শ্বাশুড়ীর বিমুখতার শিকারও হন গৃহবধূরা। কখনো কখনো এমনও হয় যে, সন্তানের পিতা-মাতার সমস্যা নেই কন্যা সন্তানে, কিন্তু শ্বশুর-শ্বাশুড়ী হতাশায় মরেন। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারনে পুত্রবধূকে কটুক্তি করা সহ নানা প্রকার অবহেলায় রাখেন।

নারী-কন্যা সন্তান শুধুমাত্র সৃষ্টির সেরা জীবই নয়। নারী-পুরুষের মধ্যে আল্লাহ তায়ালা বেশি মর্যাদাবান করেছেন নারীকে। সন্তানের জন্য পিতা-মাতার মধ্যে মর্যাদার মাপকাঠিতে রাসুল (সাঃ) এক, দুই, তিন তথা একে একে তিনবার মায়ের স্থান রাখার পর ৪র্থ স্থানে বাবার কথা বলেছেন। এ থেকেই স্পষ্ট যে, নারী-কন্যার অবস্থান কত উপরে।

আমাদের সমাজের অনেক অশিক্ষিত পরিবার যেমন তেমন, অনেক শিক্ষিত-ধার্মিক পরিবারও কন্যা সন্তানের প্রতি অনিহা দেখান। বিশেষ করে আমাদের সমাজে এটি প্রতিষ্ঠিত যে, কন্যা সন্তান হলে বিয়ে দিলে পরের ঘরে চলে যাবেন, এতেও অনেক খরচ আর খরচ। কিন্তু পুত্র সন্তান হলে বড় হয়ে সংসারের হাল ধরবে, পিতা-মাতার কষ্ট লাগব করবে, পুত্র সন্তানই বংশের প্রদীপ, হেনতেন। অথচ অসংখ্য পরিবার আছে, যেখানে একাধিক সন্তান থাকার পরও পিতা-মাতা সীমাহীন দুঃখ কষ্টে জীবন যাপন করেন।

ব্যক্তিগত ভাবে আমি এ কথা বিশ্বাস করি যে, নিজের জীবনে পরিশ্রমের মাধ্যমে কিছু করতে পারলে সন্তানের আয়ের উপর নির্ভর করতে হয় না। তবে যেহেতু আমাদের সমাজ বাস্তবতায় আমাদের অধিকাংশই সাধারণ পরিবারের সদস্য, সেহেতু সকলেই জীবনে অর্থনৈতিক সফলতা পায় না। ফলে নিজের সময়ে না হলেও সন্তানের সময়ে দিন ফিরে অনেক পরিবারের। তবে তা যে শুধুমাত্র পুত্র সন্তানের মাধ্যমেই এমন নয়, কন্যা সন্তানও পরিবারের হাল ধরতে পারে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবার আছে, যারা স্ত্রী-কন্যা সন্তানের উপার্জনের উপর নির্ভরশীল। বিশেষ করে গার্মেন্টস সেক্টর সহ বহু মাধ্যমে নারীরা কাজ করছে। শিক্ষিত হয়ে চাকুরী করছে, ডাক্তার, এডভোকেট, পুলিশ সহ সরকারী চাকুরীতে ক্যারিয়ার গড়ছে। ব্যবসা বানিজ্যেও পিছিয়ে নেই নারীরা।

কোন পরিবারে একটিও পুত্র সন্তান না থাকা, একের অধিক সন্তান সহ থাকা সৃষ্টিকর্তার অভিশাপ নয়, আশিবার্দও বটে। আল্লাহ তায়ালা ৩ কন্যা সন্তানকে বিয়ে দেওয়া পিতা-মাতাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর কোন পরিবারে যদি ৩/৪ কন্যা সন্তান থাকে এবং পরিবারটি খুবই দরিদ্র হয়, তখন এই কন্যা সন্তানরা তাদের মেধা-যোগ্যতানুসারে কর্মের মাধ্যমে পরিবারের হাল ধরতে পারে।
পুত্র সন্তানের মাধ্যমে বংশের ধারাবাহিকতা বজায় থাকে মর্মে যে ধারণা আমাদের সমাজের মানুষেও, আমার দৃষ্টিতে তাও সত্যি নয়। মানুষ বাঁচে তার কর্মে, ওয়ারিশের মাধ্যমে নয়। আপনি যদি আপনার নিজের জীবন ভালো কাজে এবং সফলতায় রাঙ্গাতে পারেন, তাহলে আপনি যুগের পর যুগ ধরে মানুষের মনে থাকবেন। আর যদি সন্তানের মাধ্যমে আপনি বেঁচে থাকতে চান মানুষের মাঝে সব সময়, তাহলেও তা শুধুমাত্র পুত্র সন্তান দিয়ে নয়, কন্যা সন্তানও আপনার মুখ উজ্জ্বল করতে পারে তার কর্মের মাধ্যমে।

অনেকেই বৈবাহিক জীবনের প্রথম সন্তান যেনো পুত্র হয়, আশা করে। অথচ প্রথম কন্যা সন্তানই আশিবার্দ হয় পিতা-মাতার জন্য। প্রথম পুত্র সন্তান হলে সে সন্তান দ্রুত বড় হয়ে সংসারের হাল ধরবে, সে প্রত্যাশা করে অনেক পরিবার। অথচ সন্তান জন্ম দেওয়ার সময় থেকেও হিসেব করলে, সে সন্তান ১৮/২০ বছর বয়সী হওয়া পর্যন্ত এই ১৮ বছর যদি পিতা-মাতা কিংবা পিতা যদি নিরলস পরিশ্রম করে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে পারেন, তাহলে নিজের আয়ের অর্থ দিয়েই নিজের পুরো জীবন অনাসায়ে পার করে দিতে পারবেন এবং সন্তানকেও চাপ মুক্ত রেখে শিক্ষা গ্রহণ সম্পন্ন সহ বড় কিছু হতে সহযোগিতা করতে পারবেন। আর যদি কেউ নাও পারেন, সেখানে শুধুমাত্র পুত্র সন্তানের উপর নির্ভর হতে হবে এমন কথা নয়, কন্যা সন্তানও হতে পারে পিতার ভরসাস্থল।

আরো একটি বিষয় লক্ষ্যনীয় যে, আমাদের সমাজের অনেক পরিবার কন্যা সন্তান পছন্দ না করার পাশাপাশি কন্যা সন্তানকে উচ্চ শিক্ষিত করতে আগ্রহী নয়। কিন্তু নিজের স্ত্রী কিংবা পুত্রবধূর কোন চিকিৎসার প্রয়োজনে নারী ডাক্তার খোঁজেন এবং কোন ডাক্তারী পরীক্ষা করাতে হলে নারী টেকনোলোজিস্ট খোঁজেন। অথচ নিজের পরিবারের কেউ ডাক্তার হবে, টেকনোলোজিস্ট হবে, তা চান না।

নারীকে মানুষ হিসেবে গন্য করতে হবে এবং পরিবারের সকল সন্তান যদিও কন্যা সন্তান হয়, তবুও হতাশ হওয়া যাবে না, সৃষ্টিকর্তার নেয়ামত-আশির্বাদ হিসেব করে তাদেরকে সাধ্যমত সকল সুযোগ সুবিধা বড় করতে হবে। সন্তানকে শিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলতে পারলে পিতা-মাতার কোন আশাই অপূর্ণ থাকে না।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×