২০১৪ ৫ জানুয়ারির নির্বাচনের পর ভেবে ছিলাম এই বুঝি দেশে অশান্তি শুরু হয়ে গেল।কিন্তু না তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো এইটা সংবিধান রক্ষার নির্বাচন। তখন মনে একটু শান্তি পেলাম এইভেবে যে আমরা শিগ্রই আরেকটা নির্বাচন পাচ্ছি।কিন্তু সেই নির্বাচনের নামটুকু ও শুনলাম না সরকারের পক্ষ থেকে।এভাবে একটা বছর কেটে গেল।
এবার ২০১৫ ৫জানুয়ারির পর থেকে বি এন পি জোটের টানা তিন মাসের আন্দোলনের ফল এই সিটি নির্বাচন ।যাই হোক এই নির্বাচন নিয়ে মানুষের আশঙ্কার শেষ ছিলো না । নির্বাচনে ঠিক মত ভোট দিতে পারবে কিনা।
আমার কথাই ধরুন আমি নতুন ভোটার
অনেক আসা নিয়ে ভোট কেন্দ্রে গেলাম।ভোট দিতে পারলাম না।না পারার কারন ব্যালট পেপার শেষ।কেন্দ্র থেকে বের হয়ে এক বন্ধুকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম দোস্ত ভোট দিলি? এ কথা শুনে দোস্ত আমার ফোন কেটে দিলো,পরে ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম ফোন কাটলি কেন-----
অনেকক্ষণ চুপ থাকার পর উত্তর দিলো কথা বলার ইচ্ছা ছিলো না তাই ফোন কেটে দিলাম,ওর কথা বার্তা আমার কাছে সুবিধার মনে হল না
আসল কথা জানতে চাইলাম,যা শুনলাম তাতে মনে হল আমার অভিজ্ঞতার ভান্ডারে কিছু একটা যুক্ত হতে চলছে----------?????
আচ্ছা থাক ওইদিকে আর নাইবা গেলাম আজকে নির্বাচনের কথা ধরুন
সবাই আসা করেছিলাম অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে।
কিন্তু না তা আর হল না
আমি আপনি নিরপেক্ষ থাকলে হবে না সরকারকেও নিরপেক্ষ হতে হবে
শেষ কথা এটাই
এ নির্বাচনের পাণ্ডুলিপি যদি আমাদের প্রধানমন্ত্রী তৈরি করে থাকেন
তাহলে পরিচালক কিন্তু নির্বাচন কমিশন
আর আমরা সবাই হলাম অভিনেতা
Respect Primeminister Sheikh Hachina
আপনি আরেকটা বিতর্কিত নির্বাচন আমাদের উপহার দিলেন
জাতি আবারো লজ্জিত ???
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



