আমি মুছে ফেলা পোস্টগুলায় বারবার উল্লেখ করছি,রাজাকারদের বিচার এদেশে কোন দিনও হবে না,অনেকে বলেছিলেন আশাহত না হতে,কিন্তু বাস্তব অভিজ্ঞতা যা বলে তা আসলেই সম্ভব না,যেদেশে জাতির জনককে অবমাননা করা হয়,যে দেশের আইন বিচারক ওনার বিচার করতে বিব্রতবোধ করেন,সেখানে অন্য কোন ইস্যু,অসম্ভব।রাজাকারদের অর্থনৈতিক শক্তি,এক কথায় অপ্রতিরোদ্ধ। টাকাকে বলা হয় সেকেন্ড গড। পরকালে কি আছে না আছে,সেটা আমার বিবেচনা না,ভিক্ষুককে টাকা দেই- এজন্য না যে আমি পরকালে কিছু পাব,প্রকৃত কারণ একবার ক্লাশ নাইনে পড়াকালীন রাস্তায় আমাকেও হাত পাততে হয়েছিল,মাদ্রসা পড়ুয়া দুই ছেলে আমাকে পাঁচ টাকা দেয়,এর পর থেকে,অবশ্য এর আগে থেকেও আমি এরকম টাকা অনেককে অনেকবার দিয়েছি,যাক সে কথা,এঘটনার পর থেকে আম্মা আলাদাভাবে আমাকে ৫০০টাকা দিয়ে রাখেন-যদি কোথাও যাই, সত্যি বলতে কি টাকাটা সাথে থাকায় আমি এক রকম শক্তি পাই। ঠিক তেমনি আমাদের দেশের রাজাকার আল-বদরেরাও একটা শক্তি পায়,ওদের টাকার শক্তি যে কি পরিমাণ তা আপনি কল্পনাও করতে পারবেন না,আপনার সাথে আমার বাজিঃ এমন কোন জামায়াতের লোক দেখাতে পারবেন যার অর্থনৈতিক অবস্থা দুর্বল। অপরদিকে অসংখ্য উদাহরণ আছে-হত দরিদ্র মুক্তিযোদ্ধা,রিক্সা চালায়,মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত,অভাবের তাড়নায় ছেলে অন্ধকার পথে, আর আলোকিত জীবনের দ্রুতি ছড়াচ্ছেন আমাদের জামায়াত নেতাদের ছেলে মেয়েরা । এমন ঘটনায় আমি অবাক হব না- রিক্সা চালাচ্ছে এক বৃদ্ধ-সে হয়তো মুক্তিযোদ্ধা ছিল আর রিক্সার আরোহী আর একজন সম্ভ্রান্ত বৃদ্ধ-যে শখের বশে ছুটির দিনে রিক্সা ভ্রমণে বের হয়েছে,এবং ভ্রমণ শেষে তৃপ্ত আরোহী অভাবী চালককে বকশিস দিচ্ছে আর তা পেয়ে কৃতজ্ঞতায় আর্দ্র বৃদ্ধ মুক্তিযোদ্ধা রিক্সা চালক,সে হয়তো জানেনা এই আরোহীই এক স্বাধীনতাবিরোধী--রাজাকার। ইসলামী ব্যাংক,হাসপাতাল এবং অন্যান্য এদের প্রতিষ্ঠান গুলো আজকে যে অবস্থানে তাতে মনে হওয়া অস্বাভাবিক না যে ওদের হাতেই আমাদের দেশ। পিয়াল ভাই একটা অসাধারণ পোস্টের কথা মনে পড়ে গেল, ভাবতে কষ্ট হয়।তবুও ভাবনা এসে যায়। ৭৫'র ১৫ আগস্ট পরবর্তি সময় থেকে ইতিহাস বিকৃতি আর প্রশাসনকে দুর্নীতিপরায়ন আর আপন লোক নিয়েগের যে প্রবণতা চলে আসছে তাতে এমনভাবে আমাদের প্রশাসন আর বিচার ব্যবস্থা চলে আসছে,তাতে অসম্ভব এদেশে কিছু করা বা কারো কিছু করা,জাতির পিতার বিচার যেমন অসম্ভব,তেমনি অসম্ভব যুদ্ধাপরাধীদের বিচার।এখন এত বছর পর এদের বিচার চাওয়া বা দেয়া আসলে হাস্যকর একটা ব্যপার,আমার মতে,কেননা-কাদের বিচার করবো আমরা--এখন যারা বা যে সব ঘাতকেরা জীবনের সব সুখ পেয়ে,সব কিছু ভোগ করে অপেক্ষার প্রহর গুনছে পরকালের,আর জানি না পরকালেও ওদের জন্য দুনিয়ার এই আরাম আয়েশী জীবনই অপেক্ষা করছে কিনা,ওদের যে পরিমান টাকা তা দিয়ে ওরা না শেষ পর্যন্ত পরকালও কিনে নেয়( আল্লাহ ক্ষমা করো)। জাতির জনকের খুনিদের অনেককে দেখেছি--বুকে পবিত্র কোরআন। আর ৭১'র সেই সব ঘাতক,যারা আমাদের মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিছে,নির্দয়ভাবে হত্যা করেছে আশ্রয়দাতাকে,তাদেরতো দেখি সব সময় আল্লাহ খোদার নাম নিতে,কোরআন শরিফ যে কতবার এই সব মানুষ রূপি নরপশুরা খতম দিয়েছে তার ইয়ত্তা নাই।নামায কালাম রোযা জামায়াতের যুদ্ধাপরাধী,নারী ধর্ষক,মানুষ হত্যাকারীরা করতে পারবে এটাই স্বাভাবিক,কেননা ওদের টাকা পয়সার কোন অভাব ছিল না,নাই ও।আর গরিব রিক্সাওয়ালা,তাকেতো সংসার চালাতে হবে,রোযা রেখে রিক্সা চালানোও তার জন্য কষ্টের,তাই মাঝে মাঝে বাদ যায়।পরকাল এদের জন্য না,পরকাল গোলাম আযম,নিযামী,মুজাহিদের জন্য।খুব অবাক হয়েছি যখন জেনেছি, এন টিভিতে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান করা মাঃ আবুল কালাম আজাদের পরিচয় পাই----একজন বিশিষ্ট্য রাজাকার,৭১ এ অনেক নিরিহ হিন্দুদের হত্যা করেছে--কোরবানির পশুর মত। এখন রাজাকাররা বৃদ্ধ,ওদের আর জীবনের কিই বা চাওয়ার আছে, এই বৃদ্ধ নরপশুদের হত্যা করে আমরা শান্তি পাব,শান্তি পাব ঠিকই ওদের বিচার করে,আর এটা ভেবে ভাল লাগবে যে বিচার এখনও আছে,কিন্তু ওদের দিকে একবার তাকানঃ জীবনের সব সুখ ওরা পেয়ে গেছে- তাই আমার দাবি-ওদের বিচার করেই চুপ থাকা উচিত না,ওদের বিচার করতে বিচারকরা যদি দেরি করে আর এই ফাঁকে হারামীগুলা মেরেই যায়,তাই তার আগে আগে একটা নব্য ব্যবস্থা গ্রহণ করতে হবে,আর তা হল- সকল রাজাকার যুদ্ধাপোরাধীদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। তাদের ছেলে মেয়েদের দেশের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। আমি মনে করি হারামীগুলার যে পরিমাণ সম্পদ তা যদি দেশের কোনো জনহিতকর কাজে ব্যয় করা যায়,তাহলে আমার বিশ্বাস--জাতি বেশি উপকার পাবে,আমি বলছিনা,তাদের বিচার বন্ধথাক,তবে যেহেতু বিচার কাজ দেরি হবে-বিচার ব্যবস্থা দুর্নীতি গ্রস্থ ( আমি যে রকম বুঝি),তাই আগে থেকে ওদের সম্পদ সরকার নিয়ে নিক,সাথে সাথে বিচার প্রক্রিয়া চলুক।
আর জাতির জনকের বিচার এদেশে দরকার নাই--জাতি হিসেবে এই দায় আমাদের সমগ্র জাতির,এখনও জাতির জনককে তাঁর স্ব পদবীতে ডাকতে আমরা দ্বিধাবোধ করি।তাঁর পরিকল্পনা,দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টাকে অপব্যাখ্যা দেই,ইতিহাস বিকৃত করি,জোট আমলে বন প্রতিমন্ত্রী শাহজাহান সিরাজের ২৫মার্চের ঘটনা বর্ণনাদেখে অবাক হয়েছি,কি ভাবে টাকার লোভে টাকার কাছে মানুষ পরাজিত হতে পারে।
ভিয়েতনামের জাতির জনক হোচিমিনকে ওরা যে পরিমাণ শ্রদ্ধার সাথে.. মমি করে রেখেছে,তাতে ভাবতে অবাক লাগে...আর তাই তো অনেকে যখন নাম পরিবর্তন নিয়ে দুঃখ করে না হেসে পারি না , কোনো জাতি স্ব মহিমায় কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না,যতক্ষণ না,সে তার জাতির পিতার প্রতি শ্রদ্ধাশীল না হয়। এত ক্ষুদ্র একটা দেশের জন্য এত কিছু কি দরকার ছিল,ভিয়েতনাম যে পরিকল্পনা করে আজ এত উন্নত অবস্থানে আর সেখানে,সে পরিকল্পনা আমাদের দেশে আরও আগে নিয়েও- পিতাকে শুনতে হয় অপবাদ। খুন করেই আমরা শান্তি পাইনা,তাঁকে---ইতিহাস থেকেও তাঁকে মুছে ফেলতে চাই। জাতির পিতার হত্যার বিচারে বিচারকরা বিব্রত...হায় দেশ,বেঞ্চের পর বেঞ্চ গঠন হয়,লাভ কিছুই হয় না,ফারুক রশিদ ডালিম..... জীবনের সব সুখ ভোগ করে যাচ্ছে, এখন ওরা আর কি চাবে,হত্যার পরে তারা তিরষ্কারের পরিবর্তে পেয়েছে পুরষ্কার।
তাই চাই না এ বিচার,আজীবন বংশ পরম্পরায় আমরা বয়ে বেড়াব পিতা হত্যার দায়।এটাই আমাদের শাস্তি।
আজ এই পোস্টের কারন ... পড়তে পড়তে হঠাৎ করে পেয়ে গেলাম একটা পোস্ট। গোলাম আযম পুত্রের চ্যালেঞ্জ দেখে ব্যস্ততা আমাকে ঘিরে আছে,তবু এই ব্যস্ততায় কিছু একটা না লিখলে মনে শান্তি পাচ্ছিলাম না আর অনেক দিন পর তৃতীয়বারের মত নিরাপদ হলাম। এই পোস্ট নিরাপদ হওয়া উপলক্ষ্যেও ।রাজাকারদের বিচার দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেতে পারবো...এই আশা রেখে.... আর অসম্ভব এক ক্ষণ জন্মা বাউল পুরুষের আত্মার শান্তি কামনা করছি। বাউল সম্রাট শাহ আবদুল করিম আপনার প্রতি জাতি কৃতজ্ঞ।উচ্চারিত হবে আপনার নাম পরম শ্রদ্ধায়।
আর শেষে--- মহান ব্লগার পিয়াল ভাইয়ের প্রোফাইলের কথা উল্লেখ না করে পারছিনাঃ
পিয়াল ভাইয়ের প্রোফাইল দ্রষ্টব্য
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :
শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




