আমরা কি বিশ্বের কাছে হাসির পাত্র হচ্ছি না?
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন ধরেই ব্যাপারটা মাথায় ঘুর ঘুর করছে। ভাবছি। অনেক ভাবছি। ভাবতে ভাবতে একসময় মনে হলো সামহোয়্যার ইন ব্লগ-এ ভাবনাটা শেয়ার করি। তারপর একটু ব্যস্ত হয়ে যাবার কারণে গত ক'দিনে বসা হয়নি। আজ সময় পেলাম। নিতান্তই খাপছাড়া ভাবনা হতে পারে। যারা পড়বেন, তারা নিজেদের মতামতটাও বলবেন এইটুকুই চাওয়া।
মাসখানেক আগে টি আই বি এর একটা প্রোগ্রামে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলাম। সেখানে গিয়ে দেখলাম নেম প্লেটে লেখা 'বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র'। সেদিন মনে মনে হেসেছিলাম। 'হায়রে বাঙ্গালি' বলে মনের মধ্যে শ্লেষাত্মক একটা ভাব ফুটে উঠলো। তার ক'দিন পরই যখন দেখলাম 'ভাসানী নভোথিয়েটার' এর নামটাও পরিবর্তিত হয়ে 'বঙ্গবন্ধু নভোথিয়েটার' করে ফেলেছে, তখন হাসির বদলে মনের মধ্যে একটা অদ্ভুত বিষন্নতা তৈরি হলো। তখনও মনে মনে 'হায়রে বাঙ্গালি'ই বলেছিলাম, কিন্তু তাতে শ্লেষ এর বদলে একটা বিব্রত হবার অনুভূতি ছিলো!
আমাদের এই বাংলাদেশেই বোধ হয় এমনটা সম্ভব। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা নিজেদের ব্যানার হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নাম বদলে দেবে। আর কোনো দেশে প্রতিবার সরকার বদলের সাথে সাথে এমন কিছু নিশ্চয় হয় না! আমি ভাবছি এই ঘটনাগুলো বিশ্বের অন্যান্য দেশগুলো কিভাবে নেয়? এই নাম পরিবর্তনের যুক্তিগুলো তো আমাদের কাছেই হাস্যকর ঠেকে, বাইরের মানুষদের কাছে নিশ্চয় আমাদের চাইতে কোনো অংশে কম হাস্যকর মনে হয় না আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এইসব কর্মকান্ড ???
আমাদের ইম্প্রেশনটা বিশ্বের কাছে কি হচ্ছে, তা কি এই রাজনীতিবিদেরা কখনো ভাবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন