somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা রিভিউ - থানা থেকে আসছি(২০১০)

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"থানা থেকে আসছি" (২০১০)
মেঘ ডাকছে, ঝুম ঝুম বৃষ্টিও হচ্ছে। টিমটিমে আলোয় এক নারী ড্রয়ার খুলে ব্লেড বের করে সোফায় বসে আছে অপলক দৃষ্টিতে। কয়েক মুহূর্ত পরে আমরা (দর্শক) শুনতে পাই হাত কাটার শব্দ। হ্যা, আত্মহত্যা!!
অন্যদিকে শহরে কোন এক বাড়ীতে চলছে বিলাস বহুল অনুষ্ঠান। বিশিষ্ট ব্যবসায়ী অমরনাথ মল্লিকের মেয়ের বিয়ের এংগেইজমেন্ট। দুটি পৃথক জায়গা, পৃথক পরিবেশ, পৃথক ঘটনা। সম্পর্ক কী হতে পারে?

যাইহোক, এরপর অনুষ্ঠান শেষে অমরনাথ মল্লিকের স্ত্রী সুতপা মল্লিক,একমাত্র ছেলে অরিন, মেয়ে রিনিতা এবং মেয়ের হবু জামাই রজত বসে গল্প গুজব করছে। এমন সময় আমরা দেখতে পাই থানা থেকে “তিনকড়ি হালদার” নামে একজন পুলিশ অফিসার সেখানে উপস্থিত হন। একটি ডায়েরি হাতে অফিসার বলেন এক বস্তিতে সন্ধ্যা মন্ডল নামে একজন আত্মহত্যা করেছে। তার পাশ থেকেই ডায়েরিটা পাওয়া গেছে। যেখানে তার আত্মহত্যার কারন বর্ননা দেয়া আছে এবং ডায়রীতে তাদের সবার নাম আলাদা ভাবে উল্লেখ করা আছে। এরপরেই শুরু হয় সেখানে উপস্থিত সকলের সাথে সেই আত্মহননের চাঞ্চল্যকর যোগসুত্র।
এভাবেই এগোতে থাকে গল্প। ঠিক গল্প নয়, জাদু বলতে পারেন। কিভাবে আপনি সিনেমায় ঢুকে যাবেন টের ই পাবেন না। ট্র‍্যাজেডিক ঘটনায় গল্পকার দেখিয়ে গেছেন আমাদের আশেপাশে ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা কিছু মানুষের কুৎসিত রূপ। নিম্নবিত্ত মানু্ষের বেঁচে থাকার লড়াই। নিম্নবিত্ত পরিবারের তরুণী “সন্ধ্যা মন্ডল” যেন এই সমাজের সকল নিপীড়িত মানুষেরই অবয়ব।

অভিনয়!!?
গল্পের আবহে ঘরের সোফাটিও যেন অভিনয় করে গেছে।
পাওলি দাম ছিলেন অনবদ্য। পুরো সিনেমায় খুব কম ডায়লগ ছিল তার। সত্যি বলতে তার চাহনিতেই যেন সব কথা ফুটে উঠেছে। (অবহেলা, কষ্ট, সব সয়ে যাওয়া/মেনে নেয়া)
যার কথা না বললেই নয়- সব্যসাচী চক্রবর্তী। পুরো সিনেমায় রস দিয়ে গেছেন তার অভিনয়, বাচনভংগী দিয়ে। রুদ্রনীল, পরমব্রত প্রমুখের অভিনয় ছিল দেখার মত। তারা সবাই যেন সবার জায়গায় সেরাটাই দিয়ে গেছেন।
ড্রামা, থ্রিলার জনরার সিনেমা হলেও আমার কাছে এটি কেন জানি কোর্ট রুম ড্রামা মনে হয়েছে।
১ ঘণ্টা ৫০ মিনিটের সিনেমা শুরু করবেন ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে কখন ফুরিয়ে যাবে বুঝবেনই না।
দেখার আমন্ত্রণ রইল। আশা করছি নিরাশ হবেন না।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×