somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ.লীগ নেতার অনুমতিহীন লাশ দাফন করতে নেই

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাড়ি করতে, ফুটপাতে দোকান দিতে, রাস্তাঘাট তৈরী করতে এমন কি রাস্তার পাশে বসা মুচির কাছ থেকেও আওয়ামী লীগ বা ছাত্রলীগের চাঁদা নেয়ার কথা শুনেছি। তাছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের ভর্তি বা ফরম পূরনে ছাত্রলীগ কর্তৃক চাঁদাবাজির ঘটনা দেখেছি বা শুনেছি। তবে এবার একেবারে ভিন্নধর্মী একটি সংবাদের মুখোমুখি হলাম। তা হলো লাশ দাফন করতেও আওয়ামী লীগ নেতার অনুমতি প্রয়োজন। আওয়ামী লীগ নেতার অনুমতি ছাড়া লাশ দাফন করা যাবে না।

নাটোরের নলডাঙ্গায় দুই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পূর্ব অনুমতি না নেয়ায় কবর খোঁড়াসহ সব প্রস্তুতি সম্পন্ন করার পরও দাফন করতে দেয়া হয় নি।

বৃহস্পতিবার সরেজমিন এলাকায় গেলে এলাকাবাসী জানায়, বাঁশিলা দক্ষিণপাড়া গ্রামের মরহুম সুলতান মন্ডলের স্ত্রী আঞ্জুমান আরা বুধবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার সন্তানদের কাছে আগে থেকে করা ওসিয়ত মতো তার লাশ নিজ গ্রাম বাঁশিলা কেন্দ্রীয় গোরস্থানে তার স্বামীর পাশে দাফন করার প্রস্তুতি নেয়া হয়।

তার মৃত্যুর পর সেই অনুযায়ী কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি মোঃ আজিজ খাঁ ও সহ-সভাপতি জয়নাল খাঁর সঙ্গে যোগাযোগ করে রেজুলেশন মোতাবেক পরিবারের পক্ষ থেকে ৫ শ’ টাকার জায়গায় এক হাজার টাকা গোরস্থান তহবিলে জমা দিয়ে অনুমতি নেয়া হয়। পরে কেন্দ্রীয় গোরস্থানের কমিটির সদস্য হাসান ও ইসমাইল গোরস্থানে গিয়ে কবরের জায়গা নির্ধারণ করে দিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কবর খোঁড়া হয়। লাশ কবরে নামানোর জন্য রাতে জেনারেটরের ব্যবস্থা করে পরিবারের সদস্যরা।

পরে তার লাশ নিয়ে যাওয়ার সময় ফৌজদার পাড়া মোড়ে যেতেই মাধনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাহের উদ্দিন সকলকে থামিয়ে দেয় এবং জানান, তাদেরকে আগে থেকে না জানানোর কারণে লাশ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করতে দেয়া হবে না। মরহুমের পরিবার ও এলাকাবাসীর অনেক অনুনয় বিনয় দেখানোর পরও অনুমতি না পাওয়ায় নতুন করে বাঁশিলার বিল জোয়ানিয়া গ্রামে কবর তৈরি করে বৃদ্ধা আঞ্জুমান আরার লাশ দাফন করা হয়।

আঞ্জুমান আরার ছেলে রেজাউল করিম বলেছেন, আমি এবং আমার ভাইয়েরা আওয়ামী লীগের সভাপতি তাহের উদ্দিনসহ বাধাদানকারীদের হাতে পর্যন্ত ধরেছি, তবুও তাদের মন গলেনি। তারা আমাদের মায়ের লাশ বহনের খাটিয়ায় ধাক্কা মেরে আমাদের তাড়িয়ে দেয়। পরে এলাকায় সমালোচনার ঝড় উঠলে আওয়ামী লীগ সভাপতি আমাদের সাথে কথা বলতে এলেও আমরা কথা বলিনি। আমরাও আওয়ামী লীগ করি, সেটা সদরের এমপিসহ সকলেই জানেন। তারপরও আমাদের মায়ের লাশ দাফন নিয়ে এমন আচরণ বড়ই বেদনার।


দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। দিন দিন দেশে বসবাসের স্থান হিসেবে ঢাকার মতো সারা দেশে বাস করা কঠিন হয়ে পরেছে। দেশে শুধু আওয়ামী লীগ নেতারা বসবাস করবে। সাধারণ মানুষ বসবাস করতে পারবে না। যারা বসবাস করতে চায় তারা প্রাচীন কালের জমিদারদের প্রজাদের মতো বসবাস করবে না হয় তাদের রোষানলে পরে সর্বস্ব হারাবে।


সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

×