এলাকায় এক বড় ভাই ছিল, বয়সে আমাদের বড়। পড়াশোনা তেমন একটা করে নাই। অবশ্য তাঁর যে পড়াশোনা খুব বেশি দূর আগাবে না তা আমি ছোটবেলাতে বুঝতে পেরে ছিলাম। কারন ভাই আমার স্যার এর সামনে খুব একটা সোজা হয়ে বসতেন না। প্রায় দেখতাম সোফার হাতলে ভাই আমার পা দুখানা তুলে আধ শোয়া হয়ে পড়াশোনা করার নিদারুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন! তো এক পর্যায়ে এসে চেষ্টা থামালেন, গেলেন বাবার দোকান দেখাশোনা করেতে। সেখানেও তাঁর খুব একটা মন বসতো না। খুব ক্রিকেট পাগল ছিলেন। বোলিং খুব একটা খারাপ করতেন না। তবে ব্যাটিং ছিল যেন তেন। ব্যাটিং করতে গেলে পা দুখানা তাঁর ভারী হয়ে আসতো, জায়গা থেকে সরা বন্ধ হয়ে যেত। তবে বল মিস করার পর একটা ছায়া শট খেলত। খুবই ভাবের সাথে, পা বাড়িয়ে প্রোফেসনাল প্লেয়ার এর মত! নন স্ট্রাইকিং এ দাড়িয়ে ভাবতাম আহারে শট খানা যদি আসল সময় খেলত! বলিউড এর সালমান খান সাহেব এর শক্ত মৃত( Die Hard) ফ্যান এর লিস্ট করা হয় তবে প্রথম ১০ জনের মধ্যে না থাকলেও ৫০ এর মধ্যে থেকে তিনি থাকবেনই। খান সাহেব যা করতো কোন কিছু বাদ পড়তো না। ব্রেসলেট থেকে শুরু করে শার্ট, জিন্স, জুতা, কি নেই তাঁর সংগ্রহে! এমনকি চুল ব্যাক ব্রাশ করতে যে অবস্থা দাঁড়াল তাতে তাঁর কপাল ২ ইঞ্চি না বেড়ে কোন উপায় ছিল না! কিন্তু শুধু কি কাপড় চোপড় থাকলে হবে, সেসব গায়ে দিয়ে খান সাহেব লাগা লাগবে না! খান সাহেব এর তো সেই শরীর!! ভাই শুরু করলেন জিম এ যাওয়া। শরীর এর কোন পরিবর্তন আসুক আর নাই আসুক কেনা শুরু করলেন নিজের চেয়ে দুই সাইজ ছোট কাপড় চোপড়। বডি যে বানাচ্ছে সেটা দেখানোর ও তো একটা ব্যাপার আছে। একদিন এসে বলল, জিম এ গিয়ে খান এর মত বডি হতে তো অনেক সময় লেগে যাবে তাঁর চেয়ে বরং নিজেরা একটা খুলে নিলে কেমন হয়? সকলে সমস্বরে সমর্থন জানালো। শুরু হল নিজেদের জিম। ভাই আমাদের ওস্তাদ (instructor) আমরা তাঁর সাগরেদ। সাবেক পড়ার ঘর হল আমাদের জিম। পুরু দমে শুরু হল ব্যায়াম। আমরা কোন মতে কিছুক্ষণ কসরত করার চেষ্টা করতে থাকি। তাও টেনেটুনে এক ঘণ্টা। কিন্তু ভাই বলে, “হবে না, তোদের দিয়ে কিছু হবে না, কম করে হলেও তিনটা ঘণ্টাতো চাই” ! ভাই কে দেখতাম দোকানে যাওয়ার আগে এক পর্ব করে যেত আর রাতে এসে আর এক পর্ব। তাঁর ধ্যান গ্যান হয়ে পরল জিম। কি রোদ কি বৃষ্টি, কি গরম কি শীত, ভাই আমার শরীর বানানোর সাধনায় লিপ্ত। কোন হলুদ কিংবা বিয়ের দাওয়াত থাকলে তো কথাই নেই, দোকানদারি ছেড়ে চুড়ে সন্ধায় এসে পড়তো। আর শুরু করতো শরীর ফোলানোর কসরত। আমরা তৈরি হয়ে বসে আছি, ভাই জিম এ কসরত এ ব্যস্ত। জিজ্ঞেস করতাম, ভাই এখন না করলে কি হয়? ভাই এর কথা হল জিম করে গেলে শরীর অন্তত ২ ঘণ্টা সুন্দর দেখাবে! অকাট্য যুক্তি! কসরত শেষ করে খান সাহেব এর ব্রেসলেট লাগিয়ে আর চাপা শার্ট হাকিয়ে কোন মতে যেত বিয়ে বাড়ি। এইবার শুরু হতো ভাইয়ার দম আটকে রাখার কসরত, তাতে যে বুক (chest) টা কম করে হলেও ২ ইঞ্চি বেশি ফুলে থাকে! সব সময় না, শুধু কোন তরুণী সামনে আসলে তখন আর আমরা যারা তাঁর সাগরেদ ছিলাম তাদের সামনে। আমরা সবাই ভাইয়ের কসরত দেখে আড়ালে বেশ হাসাহাসি করতাম। মজা হতো কোন মেয়ে যদি একটু বেশি সময় সামনে থাকতো তখন, ভাইকে দেখতাম বুক ফুলিয়ে রাখার কি কসরতই না করতে হতো। আর বিয়েতে বর কনের সাথে তোলা ভাইয়ার ছবি গুলু দেখে বেচারা বরের জন্য মায়া লাগতো। দেখতাম ছবিতে ভাইয়া এমন পোজ দিয়েছে যে, বেশিরভাগ সময়ই বর বেচারাকে ভাইয়ার কসরত করা ফোলানো হাতের পেছনে থাকত!
আলোচিত ব্লগ
।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন
=শরত তুই যাস নে ! =

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন
১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।